রাজা ও উমেদার
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রাজা মশায় খেতে বসেছেন
সাথে উমেদার
রাজা মশায় যাহাই বলেন
তিনগুণ করেন তার।
খাবার খেতে খানসামারা
পটল দিল পাতে
মাছের সাথে আর কিছু নয়
ঝোল দিয়েছে তাতে।
পটল দেখে বলল রাজা,
‘পটল নয়রে ভালো’
রাজার তিনগুন মন্দ বলেই
উমেদারের মুখ কালো।
“পটল একটা সব্জি নাকি
এইটা কেমনে খায়?
এমন সব্জি রাজার পাতে
করছে হায়! হায়!! হায়!!!”
পটল খেয়ে বললেন রাজা,
“পটল খারাপ নয়
মাছের সাথে রান্না করলে
ভালই মজা হয়”।
রাজার মুখের প্রশংসাতে
বলছে উমেদার,
“পটলের মতো সুস্বাদু যে
সব্জি নাইকো আর”।
উমেদারের এমন কথায়
বলল রাজা রেগে,
“এই মুহুর্তে সামনে থেকে
যাবেন দুরে ভেগে”।
“তোমরা মশাই কেমন মানুষ
নিজের নাইকো গুন
আমি রাজা যাহাই বলি
তাহাই বল তিন গুন”।
রাজার কথায় উমেদারে
বলছে তোয়াজ করে
কাচুমাচু ভাবটা নিয়ে
চাকরী যাওয়ার ডরে।
“পটল-সব্জির নই তো গোলাম
গোলাম যে আপনার
প্রশংসাতেই দিন কাটে মোর
কাজ নাই তো আর”।
“আপনার মনের ভাবটা মোরা
সবসময় যে স্মরি
যেই কথাতে আপনি খুশি
সেইটা তিনগুন করি”।
“যোগ্যতা মোর তোয়াজ করা–
আর দিবেন না লাজ
এই মুহুর্তে চাকরী গেলে
কোথায় পাবো কাজ”?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন