somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মামা এবং একাত্তুরের যুদ্ধ

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

আমার মেজ মামা। নাম আবু তাহের প্রধান। একাত্তর সালে যুদ্ধের সময় তিনি কিশোর গঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) মিঠামইন থানায় (বর্তমানে উপজেলা) কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগে হুট করে মামা আমাদের বাড়ি এসে হাজির। দু’দিন থাকার পরই কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। দেশের রাজনৈতিক পরিস্থতি তখন খুবই নাজুক। এমতোবস্থায় বাবা মামাকে চাকরিতে যেতে নিষেধ করলেন, কিন্তু মামা বাবার নিষেধ মানলেন না, জোর করেই কর্মস্থলে চলে গেলেন।

মামা চলে যাওয়ার পর থেকে যুদ্ধের পুরো নয় মাস তার আর কোন খোঁজখবর ছিল না। দেশ স্বাধীন হওয়ার ঠিক পনরো দিন পরেই হুট করে মামা এসে হাজির। সবাই তো অবাক! মা তো মামাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। আমরা তো ধরেই নিয়েছিলাম এই যুদ্ধে মামা হয়তো বেঁচে নেই। সেই মামা হুট করে কোথা থেকে বের হলো, এতদিন কোথায় ছিল? আমাদের এই প্রশ্নের উত্তরে মামা যা বললেন তা হলো-- মামা কিশোরগঞ্জের হাওর এলাকার মিঠামইন অফিসে পৌঁছার পর দেশে যুদ্ধ শুরু হয়। সারা দেশে পাক সেনাদের হত্যা যজ্ঞ শুরু হলে মিঠামইনও এই হত্যা যজ্ঞের বাইরে ছিল না, পাক সেনাদের হত্যা যজ্ঞের ভয়ে প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে তারই এক সহকর্মীর সাথে গফর গাঁও চলে আসেন। কয়েক দিন সেই সহকর্মীর বাড়িতে অবস্থান করার পর বাড়ি ফেরার চেষ্টা করেও পারছিলেন না। মামার বাড়ি ছিল তখন রংপুর জেলার নীলফামারি মহকুমার (বর্তমানে জেলা) ডিমলা থানায় (বর্তমানে উপজেলা)। যুদ্ধের মধ্যে ময়মনসিংহের গফর গাঁও থেকে উত্তর বঙ্গের নীলফামারি যাওয়া কোনভাবেই সম্ভব ছিল না। আমাদের বাড়িও ছিল রংপুর জেলার অন্তর্গত গাইবান্ধা মহকুমার (বর্তমানে জেলা) ফুলছড়ি থানায় (বর্তমানে উপজেলা)। আমাদের এখানে আসাও সম্ভব ছিল না। কারণ, কয়েকশ' মাইলের পথ পায়ে হেঁটে আসলেও মাঝখানে বিশাল যমুনা নদী পার হওয়া আরও বিপজ্জনক ছিল। যমুনা নদীর দুই পারে দু'টি রেলের ফেরি ঘাট। পশ্চিম পারে ফুলছড়ি ঘাট ( পরে নাম পরিবর্তন করে তিস্তমুখ ঘাট বর্তমানে বালাসী ঘাট) এবং পূর্ব পারে বাহাদুরাবাদ ঘাট। এই দু'টি ঘাটেই ছিল পাক সেনাদের শক্ত ঘাঁটি। খান সেনাদের কড়া পাহাড়ার নজর এরিয়ে এপার ওপার দশ মাইলের বিশাল নদী পার হওয়া কোনভাবেই সম্ভব ছিল না। নদীতে নৌকা দেখলেই খান সেনারা গুলি করতো।

এমতোবস্থায় মামাকে অফিস কলিগ হিসাবে তিনি তার নিজের বাড়িতে কিছুদিন রাখলেও দেশের যুদ্ধবস্থা এবং পারিপার্শ্বিক কারণে বেশিদিন রাখা সম্ভব হচ্ছিল না। মামাকে বাড়ি থেকে বিদায়ও করতে পারছিলেন না। মামার অসহায়ত্ব এবং দেশের পরিস্থিতির কারনেই তিনি তার পাশের বাড়িতে আশ্রয়ের ব্যাবস্থা করে দেন। কিন্তু মজার বিষয় হলো যার বাড়িতে তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি আর কেউ নন, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন খুরশীদ উদ্দীন-এর আপন চাচা।

ক্যাপ্টেন খুরশীদ উদ্দীন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী হয়ে বঙ্গবন্ধুর সাথে অনেক কঠিন সাজাভোগ করেছিলেন। আর্মি হওয়ায় পাকিস্তান আর্মিরা ক্যাপ্টেন খুরশীদ উদ্দীনকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী হিসাবে আর্মিদের যত কঠিন শাস্তি আছে সবই তাকে ভোগ করতে হয়েছিল, এমন কি তাঁকে হাত পা বেঁধে পাকা ফ্লোরের উপরে চিৎকরে শোয়ায়ে পুরো শরীর বুট জুতা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পারিয়ে পারিয়ে আধমরা করে ছেড়েছিল কিন্তু এত কঠিন শাস্তির পরও তাঁর মুখ থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোন কথা বলাতে পারে নাই। দেশের জন্য যারা আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী হিসাবে এমন কঠিন শাস্তি ভোগ করেছেন তাদের এই অবদান কোনভাবেই ভোলার মত নয়।

আমার মামা বিপদে পরেই যুদ্ধের পুরো নয় মাস ক্যাপ্টেন খুরশীদ উদ্দীন-এর চাচার বাড়িতে অবস্থান করে ছিলেন। চাকরি জীবনের শেষ সময়ে মামা লালমনির হাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি ইন্তেকাল করেন।


সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×