somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রেমিকার কাছে রবীন্দ্রনাথের ঋণ আছে

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্যারিস ছবির হাটে চা পানের নিমন্ত্রণ পচিশে বৈশাখ সন্ধ্যায়। চা পান করতে করতে পিকাসোর সঙ্গে গোয়ের্নিকা নিয়ে আলাপ হবে। প্রেমিকারা কেউ সঙ্গে আসেননি, তাই চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন দালি। লিওনার্দো দ্য ভিঞ্চিকে ফোন করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। মোনালিসা রহস্য জানার ভাবনায় দু রাত ঘুমোতে পারেননি জুননু রাইন। একুশ শতকের বঙ্গবিপ্লব বিষয়ে নেরুদার সঙ্গে বিশেষ আলোচনা হবে। জীবনের নতুন মাছগুলোর সাঁতার বিশ্লেষণ করবেন সরকার আমিন। মেসো থেকে প্রেমিক হবার পথে টোকন ঠাকুরের ঘামসূত্রে আর কি যোগ হলো, তাও জানার আছে। ভাতের ভূগোল আর পুঁজিবাদের সংঘর্ষ নিয়ে কথা বলবেন জুয়েল। রবি বাবুর সম্মানে বারামখানা ছেড়ে সাঁইজি, দিরাই নদীর মায়া ছেড়ে শাহ আব্দুল করিম আর মৈমনসিংহ গীতিকার পাতা ছেড়ে মনসুর বয়াতি গান শোনাতে আসবেন। প্রলাপ বকার জ্বর নিয়ে হাফপ্যান্ট পরেই প্রেমিকাকে সাইকেলের পেছনে চড়িয়ে রওনা দিয়েছে এ পাগলসভার কনিষ্ঠতম সদস্য জারিফ। অঝোর বৃষ্টিতে সভা পণ্ড হবার শঙ্কায় বাঙলা একাডেমিতে ছুটছি আমিন ভাইয়ের কাছে। টিএসসি মোড় পেরিয়ে রবি ঠাকুরের সঙ্গে দেখা! রিক্সার চাকা পাংচার, মৈত্রেয়ী দেবীর হাত ধরে ফুটপাতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন।
:ও গুরু, সভা তো সন্ধ্যায়। এখনি যে বেরিয়েছেন?
:কোনোদিন রিক্সায় ঘুরিনি রে পাগলা। পুঁজিপতি-মধ্যবিত্তের বুকশেলফ আর সিডির কভারে দম বন্ধ হয়ে আসে। কতদিন মৈত্রেয়ী আসেনি আমার কাছে। আমি কি বুড়ো হয়ে গেছি, বল? সুযোগ পেয়ে বেরিয়ে পড়লুম আর কি!
:গুরু, আমার ফেইসবুক বন্ধু উপমার স্ট্যাটাস থেকে জেনেছি, গত পচিশে বৈশাখে ওর ঠোঁট থেকে একজন রবীন্দ্রনাথ জন্মেছিলেন।
:প্রেমীরা প্রতিদিন সহস্র রবীন্দ্রনাথকে জন্ম দেয়। না হলে আমি বাঁচতাম কি করে, বল? তোর প্রেম কেমন চলে হে?
:কাদম্বরী দেবী অন্ত:পুর ছেড়ে এখন সিনেপ্লেক্সে যায়। পথে বেরুলেই আমি তাই কাদম্বরীর মতো বৌদি খুঁজি। প্রেম চাই না, সে আমারে কবিতা দিক। প্রেমের জন্য আর কারো মুখাপেক্ষী নই, আমার প্রেমিকার নাম মেঘ। ওর নাম রেখেছিলেন আপনার গুরু কালিদাস। মন খারাপের দিন আমি ওকে বরষা বলে ডাকি।
:তুই আজ পাগলাটে।
:আমার পাগলামির কাছে আপনার ঋণ আছে গুরু। আজ পাগলাটে বলেই ঝরঝর মুখর বাদর নিয়ে এ পাড়া ঘুরে গেলো আমার প্রেমিকা মেঘ। এমন ঘনঘোর বরিষায় আপনার প্রেমিকার ঠোঁট আইসক্রিম হলো, আপনি শিখে গেলেন হুডতোলা রিক্সা ডেটিং। রবি ঠাকুর, আপনি আমার প্রেমিকার কাছে ঋণী থাকুন।
:বুঝলুম। শুধিতে হইবে ঋণ। কি কর্ম মোর?
:ওকাম্পোর অতিথি হতে চাই! একটা ডিনার জরুরী হয়ে গেছে। আমি আর জারিফ অতিথি হবো।
:তুই বড্ড বকিস হে ছোকরা! চললুম। সন্ধ্যায় দেখা হবে।
রবীন্দ্রনাথ চলে যেতেই বিকেলটা হলদে রঙের। মৈত্রেয়ী দেবী আজ হলুদ শাড়ি পরেছেন। আচ্ছা, ওনার কি হিমুর সঙ্গে বিয়ে হয়েছে? রবি ঠাকুরের প্রেমিকা আজো সেকেলে, বৈশাখের রঙ চেনেন না! সন্ধ্যায় দেখা হলে মেঘলার ফ্যাশন স্কুলে ভর্তি হবার পরামর্শ দেবো তাকে।

২৫শে বৈশাখ, ১৪২০ বাঙলা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×