আমি এভাবে অভ্যস্ত হতে পারি না
বৃষ্টির দিনে হাঁটু পানিতে
তোমাকে অতিক্রম করা-
ছাইপাশ গিলে মধ্যরাতে
বমির উপদ্রব ডিঙ্গিয়ে
তোমার সংলগ্ন সন্ধ্যা যাপন
বন্ধুর বারান্দায় হেলমেট রেখে
তুখোড় অভিনেতার মতো
প্রেমের কবিতা লেখা
আমার কোনদিন হবে না।
বর্ষার গান শোনা দিন নর্দমায় ভেসে গেলে
দশ দশটি আঙুলে তোমাকে ছোঁয়ার অভ্যস্ততা
আমাকে পাবে না- আমি এভাবে অভ্যস্ত নই।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




