আমার খুব দেরী হয়ে যায়
বাজার সদাই ব্যাগ হাতে ছেলেটাকে পাঠিয়েছ কেন?
আমি কি ছিলামনা আড়ি পাতার দূরত্বে?
তোমার এই স্বভাব- জঙ্ঘার চে' বেশী দূরত্বে
যেতে চাও না; অসহ্য-
এ জন্য আমার মায়ের দিকের আত্মীয়রা
বিয়ে থা করেননি- ঐ, ঐতো উল্টে আছে
সিঁকেটাকে আর বেড়ালের অভিশাপ থেকে বাঁচানো গেলো না
কত ডাকতার বদ্যি গেল- বাড়ৈ পাড়ার গনেশ ঠাকুরপো
বড় মসজিদের ইমাম সাবের দুরুদ পড়া জল- গঙ্গা গঙ্গা!
একি বলছো! নিষ্ঠাবান বামনের ঘরে পানি আসবে কোত্থেকে
ছেলেটার জন্য মনে পোড়াচ্ছে- বাছা আমার
যদি সে কামার দোকানে যেতে ভুলে যায়!!
ভুলে যাক! মানুষ তো আর মানুষ নয়-
কয়েকটা থাপ্পর দিলে ঠিকই ওরা ট্রেনের টিকেট দিয়ে দেবে
কী বায়না- এবার ঢাকা গেলে
আমার জন্য একটা পধানমনত্রি আইনতে হবে; আর বেটা
সব কি আর চুলায় পোড়ানো যায়; এদিকে
গ্যাস বিল বাকী তিন মাস- সরকার কি আর
সাধে চুক্তি করে- থাক, তুই বুঝবি না এসব
বরঙ তোর মাকে বাজারটা দিয়ে এসে
আমাকে উদ্ধার কর-
পুব্বপুরুষের পিন্ডি চটকাতে হবে
তারাতারি আয়
দক্ষিনের ঘরে ওরা বাচ্চা দিচ্ছে
কৈ লো? কৈ গেলি?
তারাতারি আয়
দক্ষিনের ঘরে ওরা বাচ্চা দিচ্ছে-
পাশ করা ডাকতার- MBBS.
কুটকুটে কালো/ঘুটঘুটে কালো
কি আলুথালু স্বাস্থ্য, মোটা মোটা আঙুল
ছে ছে ছে
[প্রিয় পাঠক, একজন মেয়ে যখন আরেকজন মেয়ের দুন্নাম করে তখন তা পুরোপুরি বিশ্বাস না করলেও চলবে]
আফ্রোদিতীর হত্যাকান্ড
আফ্রোদিতীর ডান চোখে যে হত্যা কান্ডটি ঘটেছিল
তা আমি গতকালই মাত্র টের পেয়েছি
লাশটি আমিই কাটাকুটি করেছিলাম-
তখন সে শব টেবিলে বসে মাঝারি সাইজের
একটি কাপে ধোঁয়া ওঠা শুন্যতা পান করছিল;
আর আমি ভেবেছিলাম বাষ্পীভূত বিষন্নতা
তাই এই ভুল বোঝাবুঝি;-
সে যাক; আফ্রোদিতী, তুমি এই লাশকাটা ঘরে
নিয়ম বিরুদ্ধ আচরন করছিলে ক্যানো?
না হয় মার্সিডিজ কেনার সামর্থ আমার নেই
কিন্তু পর্শিরাতো কম দামে ন্যানো দিচ্ছিল
আরেকটু অপেক্ষ করেই দেখতে---
এক কাজ করো, এই হেড লাইটটা রাখ;
শব টেবিলেতো আর বালিশের বন্দোবস্ত নেই
এটা কাজে দিতে পারে;
[অনেক অনেক দিন পরে সবাই জানতে পেরেছিল এই হত্যা রহস্য। একটি নেড়ি কুকুর তার বাম চোখে চিরকুটটি পেয়েছিল। সেখানে লেখা ছিল, আমি কোন অমরতা মানি না(আফ্রো)]
প্রণব আচার্য্য
নোয়াখালী
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



