ইরানের ধর্মীয় নেতার হুশিয়ারি মহিলাদের গভর্নর করা হলে আল্লাহ নাখোশ হবেন
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এএফপি
ইরানের এক কট্টরপন্থি ধর্মীয় নেতা হুশিয়ারি উচ্চারণ করেছেন,মহিলাদের প্রাদেশিক গভর্নর করা হলে আল্লাহ নাখোশ হবেন। গত সপ্তাহে সে দেশের এক মন্ত্রী নারী গভর্নর নিয়োগের সম্ভাবনার কথা বলায় বৃহস্পতিবার তার প্রতিবাদ জানাতে গিয়ে এ কথা বলেন ওই ধর্মীয় নেতা।
গ্র্যান্ড আয়াতুল্লাহ লুতফুল্লাহ সাফি গোলপাইঘানি নিজস্ব ওয়েবসাইটে বলেছেন, কিছু লোক ধর্মীয় নেতাদের মতামতকে তুচ্ছ করে ইসলামী বিপ্লবের নীতি ও মূল্যবোধের পরিবর্তন ঘটাতে চাইলে তারা আল্লাহ ও জনগণের ক্রোধের শিকার হবে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নজর গত সপ্তাহে পবিত্র নগরী কোমে সে দেশের বিভিন্ন প্রদেশে নারী গভর্নর নিয়োগের সম্ভাবনার যে কথা বলেছেন, সে সম্পর্কে কট্টরপন্থি ধর্মীয় নেতা বলেন, মেয়েদের এ ধরনের শীর্ষস্থানে বসানো শরিয়া আইনের পরিপন্থী। গোলপাইঘানি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, 'তারা শিয়া ইসলামের প্রাণকেন্দ্র কোম নগরীতে এসে কিছু প্রদেশের গভর্নর পদে মেয়েদের নিয়োগ দেওয়ার কথা বলছেন। এ ধরনের শরিয়াবিরোধী কথা বলে তারা কি কোরআন ও পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে চান?
সূত্র: সমকাল-১৬.১০.০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন