somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু “কাই”......

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু “কাই”; ওরে আমরা আদর করে “কাউয়া”ও ডাকি। সে মোটেও কোনো সাধারণ পোলা না।সবাই যদি ডাইনে যায় তাইলে কেউ কেউ বাঁয়ে যাইতে পারে, কিন্তু “কাই” যাবে উল্টা দিকে। রিকশাওয়ালা ভাড়া ২ টাকা বেশি চাইলে অভিমান করে ৫ কিলোমিটার হেঁটে বাসায় ফিরে সে। আগে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মেটাল ব্যান্ডের গান তুমুল রকম শুনতো, এখন মিলার গান শুনলে নাকি ওর “দিল”-এ দোলা দেয়। ওর প্যান্টে অনেক পকেট, এবং খুবই বিচিত্র দেখতে(আমি একবার গুনছিলাম ১১ টা !!!!!); কারণ বলতে বলে ভার্সিটির পোলাপাইনদের নাকি “ব্যাগ বহন করা অনুচিত”। তাছাড়াও বেশি পকেট থাকলে অনেক সুবিধা, বহুত কিছু নেওয়া যায়(ওর পকেটে আমি স্ক্রু ড্রাইভার, স্যান্ডো গেঞ্জী, বই, এমনকী একটা ২ লিটার সেভেন আপও দেখছি!!!)। কলেজ থেকে বের হয়ে সে এক বছর খালি ঘুরেফিরে বেড়ালো; সে নাকি লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলো! একটা এক্সপেরিমেন্ট ছিলো তিনতলা থেকে একতলা একটা ছাদে লাফ দেওয়া, পদ্মা নদীর কসম, সে লাফ দিছিলো!! সবচেয়ে ডেঞ্জারাস কাহিনী পরেরটা...... একবার এক ট্রাকের সাথে ইচ্ছা করে একটা উত্তম ধাক্কা খাইছিলো সাইকেল নিয়ে, দেখতেছিলো কোনটার ভরবেগ বেশি!!!! ট্রাকের স্পিড ছিল কম, তাই হাত পা ছিলে যাওয়া ছাড়া কিছু হয় নাই তার। ট্রাকের ড্রাইভার আর হেল্পার মারাত্মক রকম আশ্চর্য হয়ে গেছিলো......তারা এ পর্যন্ত অনেক যানবাহন রে ধাক্কা দিছে, কিন্তু সাইকেল নিয়ে কেউ তাদের কখনোও ধাক্কা মারার চেষ্টা করে নাই।
খানকয়েক ইনজুরি নিয়ে তারপর “কাই” হসপিটালে পৌঁছাইলো, তাও সে অফ যায় না। নার্সরে গুঁতাইতেছে,”আমি সিগারেট খাইতে চাই।”
নার্সঃ ”হসপিটালে তো সিগারেট নিষেধ। তাছাড়া আপনি বেশ অসুস্থ!! ”
কাইঃ “না!! আমি খাবই......কেনো খাবনা??......এইটা আমার বাকস্বাধীনতার অংশ......সংবিধানের চতুর্দশ পরিচ্ছেদের ষষ্ঠ ধারায় আছে.........(ইত্যাদি!! ইত্যাদি!!!)”
তারপর ডাক্তার আসলো...সব শুনে মাথা নেড়ে......
ডাক্তারঃ “আচ্ছা ঠিক আছে, আমার কাছে সিগারেট আছে। কিন্তু একটার পর আর যন্ত্রণা দিবা না......নাও...”
কাইঃ “আমি বেনসন খাই না...গোল্ডলিফ খাবো। ”
ডাক্তারঃ “আপাতত খাও, পরে দেখা যাবে।”
কাইঃ “না! আমি কিন্তু পালাবো বলতেছি, আমার গোল্ডলিফ-ই চাই...আমি কিন্তু......”
সে দাবি করে যে ডাক্তার তারে তার সিগারেট কিনে এনে খাওয়াইছিলো কিন্তু আমার ধারণা ওরে হাত পা বেঁধে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হইছিলো। আবার সে মাঝেমধ্যে গভীর রাতে ঘোরাফিরা করে, এমনকী ওর এলাকায় পেট্ট্রল দেওয়া র্যাভবের সদস্যদের সাথে ওর খাতির হয়ে গেসে এতবার দেখা হওয়ায়......ইদানীং তার দাবী যে তার বুদ্ধিতেই নাকি র্যাাব এখন “ক্রসফায়ার”-এর বদলে “বন্দুকযুদ্ধ” করতেছে।
সে ভালো গোলকীপার ছিলো। সেটা ছাড়ছে কারণ এ পর্যন্ত ২৩ টা চশমা ভাংগা হইছে তার। তাছাড়া চশমা না পরলে সে নাকি মাঠে “একাধিক” বল দেখতে পায়!!! ক্রিকেটেও খুব ভালো......ভালো ফিল্ডিং দিতো। তার খেলা দেখে বড় এক ক্লাবের কোচ তারে ডাক দিলে তার বক্তব্য......
“অসংখ্য ধন্যবাদ......কিন্তু আমি মনে করি আমি এই স্কুল টিমেই খেলতে চাই।” মাত্র কয়দিন আগে তার মনে হইছে যে সে কথাটা ফিলিং থেকে কয় নাই, সে অন্য কোনো স্পোর্টস এর কথা চিন্তা করতেছিলো। কোনটা জানতে চাইলে সে বললো “হা-ডু-ডু”!! আমাদের জাতীয় খেলা!!!!
যা হোক তারে নিয়ে শেষ একটা গল্প......
একদা ভার্সিটি তে ইংলিশ ডিপার্টমেন্ট –এর তারকা ছাত্র “কাই” ফার্স্ট ইয়ারেই এক IELTS কোচিং সেন্টারে ক্লাস নেয়া শুরু করল। প্রথম ক্লাস তার হইল listening skill -এর উপর। স্টুডেন্ট তার সব সিনিয়র ভাই এবং আপু। গড়ে সবাই তার থেকে ৪/৫ বছরে সিনিয়র। তাই সে খুবই টেনশিত। আমি আবার এক কাজে সেখানে প্রায়ই যাই......কম্পিউটার-এ কিছু কাজ করি। আমার বসার যে জায়গা সেটা ক্লাসরুমটা থেকে একটা কার্ডবোর্ডের দেয়াল দিয়ে আলাদা করা মাত্র।
যাহোক “কাই” আমাকে বারবার বলে দিছে আমি যেনো কোনো উল্টাপাল্টা কিছু না করি। ঠিক টাইমে ক্লাস শুরু হল। নার্ভাস কাই-এর কথাগুলান এরকম......
“আঁ...... listeningএ-এ-এ-কই সাথে স-স-সহজ এবং ক-ক-কঠিন। আ-আ-আমরা চেষ্টা ক্ক-ক-করব.........(এইরকম আর দেড় মিনিট) ।”
হঠাৎ এক সুন্দর গলার আওয়াজ...”আপনি কি সুস্থ বোধ করতেছেন?? নাহলে কিছুক্ষনের জন্য ব্রেক নিতে পারেন......আমরা কিছু মনে করব না। ”
“কাই”; “জ্বী......ইয়ে মানে...থ্যাঙ্কস আপু.........”
দেয়াল এর ওপাশ থেকে আমার উল্লসিত চিৎকার, “ওরে-এ-এ-এ-এ-এ-এ-এ কাই............হায়! হায়!! হায়!!!......”
এরপর পাঁচ মিনিট সব চুপ!!! কোচিং এর আইটি সেকশানের পরিচালক সবুজ ভাই এসে হাজির আমার সামনে;
“রিজওয়ান, তুমি আজকের মতো অনেক কাজ করে ফেলছ......এখন বাড়ি যাও।”
“কিন্তু সবুজ ভাই আমি মাত্র বিশ মিনিট আছি......!!!”
“তা ঠিক , কিন্তু LISTENING-এর ক্লাস তোমার কাজের থেকে বেশী জরুরী।”
“প্লিজ ভাই......সেইরকম মজা দেখতেছি তো।”
“যাবা না মাইর খাবা!!!???......”
কি আর করব!! “কাই” সেইরকম বাঁচা বেঁচে গেলো সেদিন। তবে তার দাবী সে নাকি কঠিন ক্লাস নিতেছিলো। আর আমার “আর্তনাদ” নাকি কেউ শোনে নাই। ওইটা আমার চাপা নাকি। আর সে নাকি পুরা ক্লাস একবারো তোতলায় নাই। যা হোক এরপর সে আরো ৪ মাস ক্লাস নিছিলো। আর সেই চিকন কন্ঠের বড় আপুর সাথে তার বেশ খাতিরও হইছিলো। তাইলে আপনারাই বোঝেন!! (চলবে......)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×