যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকেন যে কোন দল হোক না কেন তাদের কথা কাজ ইত্যাদির সাথে পুরো দেশ ও জাতির স্বার্থ জড়িত। কাজেই যখন দেশের দায়িত্বশীল স্থানের দায়িত্ব প্রাপ্ত কোন নেতা কথা বলেন, বক্তৃতা দেন তা দেশের সবাই দেখেন বা শুনেন। সেক্ষেত্রে কোন নেতার অশালীন বক্তব্য দেয়া মোটেও কাঙ্খিত নয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ যা হারহামেশাই হচ্ছে। রাজনীতিবিদরা দেশের রাজনীতিবিদরা ভাষা জ্ঞানে সম্পৃদ্ধ এ কথা নির্দ্বিধায় নিশ্চিত। তবে অতি স¤প্রতি তাদের ভাষার ব্যবহার নিয়ে যে কারো সংশয় জাগতে পারে। একটি দেশের নেতৃত্ব দেন তারা। দলের কথা বলছিনা সব দলই। পালাক্রমে সবাই ক্ষমতায় আসেন আর যান। কিন্তু তাদের এই আসা যাওয়ার মাঝে তারা এমন কিছু নিয়ে আসেন আর যান আর স্মৃতি করে রেখে যান সেগুলি অধিকাংশই জাতির জন্য কলঙ্কময়। তারা এমন কিছু বলেন আর করেন যা অপসংস্কৃতিরই নামান্তর। স¤প্রতি রাজনীতিবিদরা একে অপরকে বাক্যবানে আহত করার জন্য যেসব শব্দ ব্যবহার করছেন সেগুলি অশালীনই বটে। রাজীনীতির ময়দানে এক দল আরেক দলের গঠন মুলক সমালোচনা করবে এটাই কাম্য। কিন্তু হচ্ছে কী রীতিমত কথায় আক্রমন করা। পাশ্চাত্যে একটা কথা প্রচলিত আছে কোল্ড ওয়ার। যখন একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে নানা ভাবে প্রচার চালিয়ে, বক্তব্য দিয়ে পর¯পর দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে, তখন তাকে বলা হয় কোল্ড ওয়ার। তাই বলে একে বারেই ছাগলের বাচ্চা, কুলাঙ্গার, পিগমি,এসব কী আদোই রাজনীতির ভাষা। উদাহরণ অনেক আছে সেটা গত কয়েক বছরের পত্রিকার আর্কাইভে খুজলে পাওয়া যাবে । কিন্তু অতি সন্নিকটের একটা উদাহরণ দিয়েই বলি, ৩০ তারিখে তারেক জিয়া লন্ডনে একটি বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধু ব্যর্থ রাজনীতিবিদ,। এর প্রেক্ষিতে ৩১ মে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বঙ্গবন্ধু এভিনিউতে একটি দোয়া মাহফিলে বলেছেন, তারেক জিয়া তো ছাগলের বাচ্চা, পিগমীর বাচ্চা। একই স্থানে ঢাকা মহনাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তারেক জিয়া তো কুলাঙ্গার । তিনি একথা আগেও অনেক বার বলেছেন। এ প্রেক্ষিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ তারকে কে গণ্ডমূর্খ বলায়, তাকে হতে হয়েছে রাজনীতির হাইব্রিড। এ খেতাব তাকে দিয়েছে ছাত্রদল। এর আগেও অনেকার স্বয়ং বিরোধী দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীকেও পরস্পরুকে বলতে দেখা গেছে সাপুরে সাপ নিয়ে খেলা করে ইত্যাদি ইত্যাদি। সরকার অশালীনতা ও অশ্লীলতার দোহাই দিয়ে সিনেমায় সেন্সর দিচ্ছে, মিডিয়ায় কথা বলা বা সংবাদ প্রচারের উপর নীতিমালা তৈরী করছে। রাজনীতিবিদদের এসব কথার নীতি কে করবে। মাঝে মাঝে কিছু কথার জন্য মান হানির মামলা করা হয়। এই কিন্তু অনবরত যে এসব উদ্ভত আর অশালীন শব্দ ব্যবহার করে যাচ্ছেন, যে গুলি পাবিলিক লি প্রচার হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ায়। তারা কী ভাষা সংস্কৃতিকে নষ্ট করছে না?
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।