``সুখ গুলি সব দূর থেকে উঁকি দেয়
কেউ ধরা দেয়, কেউ দুরেই রয়
আবার কেউ বা ক্ষনিকের জন্য এসেই চলে যায়''।
সুখের সময় আসলেই তারাতারি ফুরায়। তাই বলে দুই সেকেন্ড? ভাবছেন এটা আবার কেমন সুখাভোগ। একদম তাই মাত্র দুই সেকেন্ড একটি নির্দিষ্ট আশ্চর্য এক মধুর মুহর্ত ছিল সেদিন। ঠিক যেন মাঝে মাঝে কয়েক সেকেন্ড ভুমিকম্প অনুভুত হওয়ার মতই। সেদিন সন্ধে বেলা। পলাশীর মোড় হ্যা সবার কাছে পরিচিত নাও হতে পারে। ইডেন কলেজ, বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটির মিলনস্থল পলাশীর মোড়। ঢাকা শহরে রাত্তিরে আড্ডাবাজির উল্লেখ যোগ্য কয়েকটি এলাকার মধ্যে অন্যতম। সেদিন অফিস থেকে ফিরে একটু ধু আর চায়ের কাপে চুমু মারতে গেলাম পলাশীর মোড়ে। গাড়ি থেকে নেমেই রওনা দিলাম মিলনের টি টেবিলের দিকে। টেবিলউ বটে একটা টেবিল নিয়েই রাত দিন হাজার কাপ চা বিক্রী করে সে। যাক সেদিকেই যাচ্ছিলাম। ন্ধের এসময় এখানে প্রচন্ড ভীড়। গাড়ির না রিক্সার। আজিমপুর, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন, হোক ইকনমিক্স এর শিক্ষার্থী ও চাকুরী, পুরাণ ঢাকার বাসিন্দারা রিক্সায় নিজ গন্তব্যে ফিরে এসময়টায়। তাই একদমই ঠাসা জ্যাম থাকে। ঐদিনই ছিল তাই। সেই সাথে মোড়ে চায়ের দোকান, পরাটার দোকান, বেগুনি, ছোলা, মুড়ি, ঝালমুড়ি, লেবুর, পেপে, এলোভ্যারা ইত্যাদির সরবতের দোকানে আড্ডাবাজ লোকের ভীড়, দাঁড়ানো গাড়ির ভীড় ইত্যাদি। এগুলির মধ্য দিয়ে এগুচ্ছিলাম আমি। হঠাৎ সমানে রিক্সা থাকায় দাঁড়িয়ে গেলাম এক যায় গায়। এসময় হঠাৎ আলতো ভাবে কোমল কোন কিছু ছুয়ে দিল আমার হাতে। সেকেন্ড খানিক অনুভব করতে না করতেই কানে ভেসে এলো সজোড়ে উ-----উ----চিৎকার। বুঝতে পারলাম। অচেনা এক সুন্দরীর নরম হাতের পরশ ছিল সেটি। প্রেমিকের বাহুতে ধরতে গিয়ে ধরেছে পর পরুষ আমার বাহুতে। তারপর চোখের দিকে তাকাতেই চমকে গিয়ে চিৎকার। এ ছোয়ার অনুভ করা আমার অন্যায় হলেও বাস্তবতা এটাই যে ছোয়াটা আমায় দিয়েছে না দেয়নি লেগেছে। ভুল তো তারও নয়, ভুলটা নিয়তির। তাই সে যে কোন ব্যক্তি হিসেবে নয়, ব্যক্তি হিসেবে সে একজনের সাথী। কিন্তু আমার কাছে সে ঐ ঘটনার একটি রোম্যান্টিক চরিত্র। তাই অন্যায় মনে হলেও সে রোম্যান্টিক চরিত্রের একটুখানি ছোয়া আমার কাছে অতৃপ্তির এবং মধুর স্মৃতিময়।
কেন ছুয়ে দিলে হায়?
যদি কখনো বাস্তবে নয়তবা ভার্চুয়ালী দেখা পাই
হাত বাড়িয়ে দিব বন্ধুসম
যাহা ইচ্ছা হয়, করিও তব।
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।