সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৫
পাখি ড্রেস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা বাঙালিরা এমন এক জাতি যারা নিজেদের ভাল করে চিনি না। আমরা অন্যের পরিচয় দিয়েই নিজেরা বেশী পরিচিত হই। এই যেমন আমি রাসেল, আমি মিঠুন ইত্যাদি না বলে আমি জামালের ভাই রাসেল, এ রকম। আর যদি কাছের কেউ কোন ভাল অবস্থানের লোক থাকে তো কথাই নেই, যেমন আমি অমুক নায়িকার প্রতিবেশী, আমি না অমুক বিখ্যাতি ব্যাক্তির পাশের ফ্ল্যাটে থাকি। এবার যে কথা বলতে চাচ্ছি সে কথায় আসি। এই গেল ঈদে বাংলাদেশের বিপণী বিতানে আলোচিত পোশাকের নাম ছিল, পাখি। এর আগেও অনেক নাম শুনেছি, চিকনি চামেলি ড্রেস, সানি লিওন ড্রেস, আরো অনেক নাম। সব গুলি কিন্তু পরদেশী কোন নায়িকার নামে পোশাক গুলির নাম। যে গুলি নির্দিষ্ট ঐ দেশেও এত আলোচিত না। বা এসব নামে পোশাক বিক্রী হয় কিনা আমার জানা নাই। কিন্তু কেন এই মানসিকতা কেন। আমরা কেন আমার দেশের কোন নায়িকার নামে মাততে পারলাম না। এ ক্ষেত্রে প্রথমত ব্যবসায়ীদের বিরাট ভুমিকা, দ্বিতীয়ত মিডিয়ার। ব্যবসায়ীরা এই নামে পোশাক বানিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে। আর মিডিয়া তাকে ঢালাও ভাবে প্রচার করেছে। যে পোশাকটি কিনতে না পেরে সম্ভবত নওগাঁয় একজন আত্মহত্যাও করেছে। অনেক স্থানে ঝগড়া হয়েছে। লক্ষ্মীপুের চুন্নু নােম এক ব্যক্তি স্তীর সাথে পািখ ড্রেস নিয়ে ঝগড়া করে আত্মহত্যা করেছে ঠিক ঈদের দিন । আরো অনেকে হয়তো কিনতে না পেরে শুধু চাপা কষ্ট নিয়ে আছে। মিডিয়া এটাকে ফোকাস না করলে এতটা ফোকাস হতনা। এর ফলে কী হল একে তো তাদের যে সিরিয়ালের চরিত্রের নামে এই পাখি পোশাক। সে সিরিয়ালের প্রচার হয়ে গেলো, জনপ্রিয়াত বাড়ল। এটাকী কোন ব্যবসায়ী বা মিডিয়ার মাথায় আসছে কি না আমার জানা নেই। যেখানে ভারত সরকার সে দেশে আমাদের নাটক, ছবি ইত্যাদি চলতে দিচ্ছেনা। আর আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের ছবি, সিরিয়াল দিয়ে আমাদের মার্কেট সয়লাভ করে ফেলছি নিজেরা। খাল কেটে কুমির আনছি। কতটা আহাম্মক আমরা, নাকি মিডিয়া চান না আমাদের নিজেদের কোন পণ্য বা চরিত্র জনপ্রিয়তা পাক, বা লাভবান হোক। এই জন্যই কী আমাদের দেশীয় কোন চরিত্রকে তারা আজ পর্যন্ত এমন দাড় করান নি বা করাতে চান নি। নিজের দেশের কাউকে প্রশংসা করে আমরা কেন উপরে উঠতে সহায়তা করতে চাই না। একে বারেই যে করছিনা তা নয় কিন্তু সে পরিমান টা এটতাই অল্প যেখানে অন্যের দেশের টা অনেক বেশী। আমরা নিজেরাই পন্য তৈরী করে সেগুলিকে চাইনা মাল বলে বিক্রী করছি। কী অবাক কান্ড। এভাবে যদি হয়ে যায় তবে এক সময় এমন হয়ে দাড়াবে যে নিজে থেকেও নিজের বলে কিছু থাকবেনা। ছোট বেলা বলতে হয়েছে আমি ইমুকের ছেলে, আর পরে বলতে হবে আমি ইমুকের বাব বা মা। তাহলে মাঝখানে যে আমি বলে নিজস্ব একটা সত্ত¡া ছিল তার কোন অস্তিত্ত থাকবে না। আসলে বিষয়টাকে একবার আলোচনায় নিয়ে আসলে তাকে থামিয়ে দেয়া খুব কঠিন, এখন আমি বিষয়টি নিয়ে সমালোচনা করলেও সে টি প্রচারণা পাচ্ছে।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।