somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিওঃ Departures (২০০৮)

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুভিঃ Departures (২০০৮)
জেনারঃ ড্রামা
দেশঃ জাপান
২০০৮ সালের সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে অস্কার পাওয়া ডিপারচার্সের শুরুটা দেখে কারো পক্ষেই ধারনা করা সম্ভব না ছবির প্লট কি নিয়ে, এমনকি ছবির অর্ধেক শেষ করে ফেলার পরেও আপনি বুঝতে পারবেন না, শেষে এসে মুভিটা আপনাকে কি রকম ধাক্কা দিতে যাচ্ছে। গল্পের শুরুটা নিতান্তই সাদামাটা, চাকরি হারিয়ে ফেলে ডিয়াগো তার স্ত্রী মিকাকে নিয়ে চলে আসে তার শৈশবের শহরে। নিজের শহরে এসে জিবীকার তাগিদেই চাকুরি যোগার করে এক ট্রাভেল এজেন্সীতে, তবে এই ট্রাভেল এজেন্সী মানুষকে অন্য কোন দেশে বা অন্য কোন শহরে ঘুরতে পাঠায় না, সরাসরি উপরে পাঠিয়ে দেয়। না, এরা কোন হিটম্যান না, এই এজেন্সীর কাজ হচ্ছে মৃতদেহের সৎকার করা।

মৃতদেহের সৎকার জন্য বিশেষ আয়োজন, মৃতদেহকে তার পছন্দমতো সাজানো (পরিবারের লোকজনের কাছ থেকে জেনে নিয়ে) এবং মৃতকে সম্মান প্রদর্শন জাপানী সংস্কৃতিতে প্রাচীন কাল থেকেই বিদ্যমান। মৃত্যুকে কেন্দ্র করে মুভি বানানোতে ও মনে হয় জাপানীজরাই সবচেয়ে এগিয়ে, কুরোসাওয়া-র “ইকিরু”, ওযু-র “টোকিও স্টোরি”, ইতামি-র “দি ফিউনেরাল” কিংবা “মাবোরোশি”, “আফটার লাইফ”-এর মতো বিখ্যাত মুভিগুলোতে মৃত্যু একটা বিশেষ জায়গা দখল করে আছে, এবং আমার ব্যাক্তিগত মতামত; ডিপারচার্স মাস্টার পিস হিসেবে বাকি মুভিগুলোর চেয়ে খুব একটা পিছিয়ে নেই।

ডিপারচার্সের স্ক্রিপ্টিং এবং মেকিং এর পেছনে সময় লেগেছে মাত্র ১০ বছর, গল্পের প্রয়োজনে পেশাদারের কাছে গিয়ে ডিয়াগোকে শিখতে হয়েছে CELLO বাজানো এবং “Art of Encoffinment” । মৃতদেহের সৎকার জাপানীদের কাছে অনেক স্পর্শকাতর হওয়ায় পরিচালক অনেক গুলো সৎকারে নিজে উপস্থিত থেকেছেন সেই সময়কার পরিবেশ, নিয়ম কানুন, পরিজনদের অনুভুতি, আর পারিপার্শ্বিক খুটিনাটি বিষয় আয়ত্ত করার জন্য।

ছবির মিউজিক এবং সিনেমাটোগ্রাফি হচ্ছে ছবির সাফল্যের আরেকটি বড় কারন। ছবির শুরুর দিকের নাইনথ সিম্ফনি ছাড়াও বিভিন্ন সময়ে ডিয়াগোর সেলোতে বাজানো মিউজিক বিশেষ করে আউটডোরে পাহাড়ে বসে সেলো বাজানোর কয়েক মিনিট আপনাকে মুগ্ধ করবেই (কাভারে যে ছবিটা দেখতে পাচ্ছেন)। ছবিতে কোন স্পেশাল ইফেক্ট ব্যাবহার করা হয়নি, আর যেখানে যেখানে ক্লোজ শট নেয়া হয়েছে সেখানে ক্লোজ শটের গুরুত্বটা খুব ভাল ভাবেই বুঝতে পারবেন। এছাড়াও আরো কিছু কিছু টুকরো টুকরো মুহুর্ত আপনাকে মুগ্ধ করবে যেমন, ডিয়াগোকে দেখে মিকোর আনন্দের বহিঃ প্রকাশ, মৃতদেহের সৎকার কোম্পানির মালিকের সৎকার কিভাবে করতে হবে তার বিশদ বিবরন, ক্লোজশটে ইয়ামাশিতার মুখের এক্সপ্রেশনের বদল কিংবা জীবন এবং মৃত্যুকে বোঝানোর জন্য সিম্বলিক শট যেখানে ডিম পারার জন্য মা স্যামনের স্রোতের বিপরীতে সাতরে উপরে উঠার সময় মৃত স্যামনের স্রোতের সাথে নিচের দিকে নেমে আসা। আর মসৃন গতিতে এগোতে এগোতে মুভির এক প্লটের মাঝে কখন অন্য প্লট ডুকে যাবে সেটা বুঝাটাও অনেক কষ্টের, যখন বুঝবেন তখন আপনি নতুন প্লটে বসে আছেন।

IMDB তে ৮.১ রেটিং পাওয়া ডিপারচার্স দেখার পরে অনেকের-ই প্রিয় মুভির লিস্টে ডিপারচার্স নামটাও যোগ হবে সেটা হলফ করে বলতে পারি, বাবার ভালবাসা কি সেটাও নতুন করে উপলব্ধি করবেন ডিপারচার্স দেখে আর ফ্রি একটা টিপস দিয়ে দিচ্ছি, ছবি শেষ হবার ২০ মিনিট আগে চোখ মোছার জন্য টিস্যুর বক্সটা হাতের কাছে এনে রাখাই ভালো, কারো কারো কাজে লাগতেও পারে।

৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×