somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবুবুর রহমান টুনু
মান্ধাতার ভাসমান শ্যাওলা এক! ভাসমান এই শ্যাওলাকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউডে পাবেনঃ Kb Mahbub Khan এই নামে। শ্যাওলার সম্বল ছাইপাঁশ লেখা, আবৃত্তি, বাঁশের বাঁশি আর যখন তখন মুখে এক চিলতে হুদাই মার্কা হাসি!

ছবি ব্লগঃ সেই যে আমার প্রাণের উঠোন!

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত রোজার ঈদের আগে একটা চিন্তা মাথায় খুব ঘুরপাক খাচ্ছিলো! সবাইকে তো দেখি হাইস্কুল আর কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান এর আয়োজন করে। আমি আর আমার আর এক বন্ধু মিলে উদ্যোগ নিলাম এই ঈদে আমরা প্রাইমারী স্কুল জীবনের বন্ধুরা মিলে পুনর্মিলন এর আয়োজন করব। সিদ্ধান্তে আমরা এতোটাই অটল ছিলাম যে কেউ যদি টাকাও না দেয় তবু আমরা দুজন মিলে টাকা দিয়ে হলেও আয়োজনটা সফল করব এবং যে করেই হোক বন্ধুদের শতভাগ উপস্থিতি সফল করতেই হবে। এবং আমরা সফল হলাম। চারজন বাদে বাকীসব বন্ধুই আমাদের ডাকে সাড়া দিলো এবং যে যার সাধ্যমত পয়সা দিয়ে সাহায্য করলো। দীর্ঘ ১২ বছর পর অনেকের সঙ্গে দেখা হওয়ায় আমরা প্রথমত অঝরে কাঁদলাম, কেউ কেউ হাউমাউ করে কাঁদল, মেয়েদের কান্নার রেশ সারাদিনই রয়ে গেলো প্রায়! অংশগ্রহণকারী ২৯ জন বন্ধুর ভেতর কেউ এখন ঠেলাগাড়ি চালায়, কেউ দিনমজুর, কেউ পোশাক কারখানার কর্মী, কেউ আর্মি অফিসার, কেউ ভাল ভার্সিটিতে পড়ছে, এবং মেয়েদের সিংহভাগই বাচ্চার মা হয়ে গিয়েছে, একটা মেয়ের দেখলাম তিনটে বাচ্চা! খাওয়ার সময় দুদিকে দুটোকে বসিয়ে খাওয়াচ্ছে আর একটা কাঁধে, পিঠে উঠে খেলা করছে! কি সুন্দর দৃশ্য! এই যে ছবিগুলি দেখছেন, এগুলি মূলত সেদিনই কাজের ফাঁকে ফাঁকে তুলে রেখেছিলাম মুঠোফোনে। আমাদের সময়ে প্রাইমারী স্কুলটা যেখানে ছিল, সেই জায়গাটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ ক’বছর হয়েছে! তারপর জায়গা পাল্টে স্কুলটাকে নিয়ে আসা হয়েছে এই সুন্দর ছবির মত চরে! ছবিগুলি উত্তরবঙ্গের একটি চর থেকে তোলা! এমন সময়ে তোলা যে সময় খা খা চর একদম শতভাগ প্রাণ ফিরে পেয়েছে!


আকাশ ছুঁয়েছে কাশ


একেই বলে সোনালী আঁশ


ক্ষেতের মাঝে চাটাম ঘর। বন্ধু জিরাইতে যায়!


চাটাম ঘরে বসে আরাম করে আকাশ দেখা যায়


এবং লাল্টুও পোজ দিত পটু!


বাজার ফেরত মানুষের জন্য অপেক্ষারত নাও।


বেলা যায়....


এবং পথিকেরা ঘরে ফেরে

দ্রষ্টব্যঃ ব্লগে ওরকম অনুষ্ঠানের ছবি দেবার অনুমতি আছে কিনা জানি না। আর থাকলেও যেহেতু অনেকেই সেখানে উপস্থিত ছিল, তাদের অনুমতি না নিয়ে দেয়াটা ঠিক হবে না ভেবেই পুনর্মিলন এর ছবি দিলাম না। এই ছবিগুলির উৎপত্তি কোথা থেকে তারই জানান দেবার জন্য উপরের ভূমিকাটুকু দেয়া। বিরক্ত হবেন না নিশ্চয়ই?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×