দেবতার গ্রাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খুবই বিখ্যাত একটি কাব্যনাট্য। ইউটিউবে এই সুপরিচিত লেখাটির প্রচুর আবৃত্তির ভিডিও/অডিও রয়েছে। অন্য সবগুলি থেকে আমারটাতে কিছুটা হলেও ভিন্ন স্বাদ পাবেন আশা করি। এটাতে বেশ কয়েকটি চরিত্র রয়েছে, যেগুলি আলাদা আলাদাভাবে করলেই মূলত খুব ভাল শোনায়। আর সাথে যদি সংলাপ এবং বিষয়বস্তুর মিল রেখে সঙ্গীতের যোগ হয় তাহলে তো কথাই নেই! ব্লগে আমার বেশ কিছু সিনিয়র ভাইয়া এবং আপুরা আবৃত্তি করি জেনে আমার কণ্ঠে আবৃত্তি শুনবার আগ্রহ প্রকাশ করেছেন, যা আমার জন্য সত্যিই ভীষণ আনন্দের এবং সম্মানেরও বটে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার কন্ঠে শুনুন রবী ঠাকুর’র বিখ্যাত কাব্যনাট্য; দেবতার গ্রাস। মুঠোফোনে ধারণকৃত তাই হেডফোনে শুনলে বেশ ভাল শোনাবে আশা করি। কাব্যনাট্যের সবগুলি চরিত্র আমি একাই আবৃত্তি করেছি এবং কোন সঙ্গীত যোগ করি নাই, আমি চাই আমার আসল কণ্ঠই আপনারা ভাল করে শুনুন এবং ভুল ভ্রান্তি গুলি ধরিয়ে দিন। একবারে পুরোটা আবৃত্তি করেছি; আনকাট। ব্লগে যেহেতু এটি আমার প্রথম আবৃত্তি পোস্ট, সেই জন্য আপনাদের ভাললাগা, মন্দলাগা, সমালোচনা অথবা উৎসাহ আমার জন্য খুবই প্রয়োজনীয়। এই চ্যানেলে আমার আরও কিছু আবৃত্তি রয়েছে, চাইলে শুনতে পারেন। শুভকামনা সবার জন্য। শুভ হোক সবসময়ই। (লিংক নিচেই)
লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১
ফারাজা তাবাসসুম খান- আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়। প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন