অনেক ঢাকঢোল পিটিয়ে ই-বুক মুক্তলেখা প্রকাশিত হয়েছে। ই বুকের বিজ্ঞাপন দেখে আমরাও কিছুটা কৌতুহলী হয়ে উঠেছিলাম। হাজার হলেও একটা সংকলন। কিছু ভাল লেখার কালেকশন, ভাল বলার মতো একটা উদ্যোগ। ই বুককে স্বাগত জানাই। এতকিছুর পরেও একটা কিন্তু রয়ে গেছে।
শেষের দিকে ছোট্ট করে লেখা আছে একটি এটিম প্রকাশনা। লাইনটা দেখে অনেক কিছু ভাবার আছে। বিজ্ঞাপনের কোথাও এটা লেখা ছিলনা এটি এটিমের উদ্যোগে তৈরী হচ্ছে। এটিমের অন্যতম নীতিনির্ধারক হাসিবের তত্বাবধানে হচ্ছে এটা স্পস্ট থাকলেও এটিম সংক্রান্ত কোন ভাবনা কারো মাথায় আসেনি।
লাইনটা দেখে তাই কেউ কেউ উল্লাসিত আবার কেউ কেউ চিন্তিত। ব্লগের এটিম একটা আলোচিত ইমেজ। আছে তার নামে প্রচুর সমালোচনাও। তারা বেশ কিছু জনহিতকর উৎসাহব্যঞ্জক কাজ করে থাকে। হয়তো আগে আরো বেশী করত। তথাপি এমন কিছু কাজও করে যা তাদেরকে সকল ভালকর্মকে ছাপিয়ে নিন্দিত করে তোলে। সাম্প্রতিক কালে বিভিন্ন ভাবে নিন্দিত এটিম। কিছুদিন আগে এক নারী ব্লগারকে অনৈতিক ভাবে আক্রমন করে সমালোচনার মুখে পড়তে হয় তাদের। তার আরো আগে আরেক নারী ব্লগারকে হেনস্তা করতেও এটিমের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। হয়তো তারা সরাসরি এ কাজ করেনা তবে ব্যক্তিগত ভাবে যারা করে তাদের প্রতি পরোক্ষ সমর্থন বোঝা যায় খুব সহজেই।
এটিমের প্রধান কর্মসূচী হচ্ছে তাদর ভাষায় ছাগু তাড়ানো। ঠিক আছে, তবে পাশাপাশি তারা এমন অনেককে তাড়া করেছে যারা স্বয়ং তাদের কর্মসূচীর সহায়ক হতে পারতো( নাম উল্লেখ করতে চাইনা আপনারা বুঝে নেবেন)। একারনেই তাদের ইমেজ নস্ট হয়েছে। আরিফে জেবতিকের পয়ত্রিশ কপি বই কিনে তারা যে সুনামটুকু অর্জন করতে পারতো সেটা নিজেরাই নস্ট করেছে অহেতুক যাকে তাকে আঘাত করার কাজে ব্যস্ত থেকে।
মুক্তক্তলেখার উদ্যোগকে কেউ কেউ দেখছেন অপরবাস্তবের চ্যলেঞ্জ হিসেবে। আপরবাস্তব নিয়ে যারা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়ে ছিলেন তারাই ই বুকের প্রধান চরিত্র হওয়ায় এই ধারণা বদ্ধমুল হতে পারছে। ইগোর লড়াই থাকাটা বিচিত্র কিছু নয়। বরং পজিটিভলি চিন্তা করা যেতে পারে।
মুক্তলেকার নিচে ছোট করে লেখা এটিমের নাম তাই নেগেটিভ রেজাল্ট তৈরী করতে পারে। সকল ব্লগারের স্বতস্ফুর্ত সমর্থন পাওয়ার যে সম্ভাবনা মুক্তলেখার ছিলো তাতে বাধা পড়তে পারে আলোচ্য এটিম ইমেজ। তবুও আমরা মুক্তলেকাকে স্বাগত জানাই। কর্পোরেট গ্রুপের মধ্যে যদি প্রতিযোগীতা শুরু হয় তাহলে তার থেকে লাভবান হওয়ার সুযোগ থাকে ভোক্তার। ইবুক, অপরবাস্তবের পথ ধরে আরো কেউ যদি আরো কিছু উদ্যোগ নিতে পারে তাহলে পাঠক লেখকরাই উপকৃত হবেন।
অবশেষে হাসিবকে অভিনন্দন ই বুকের জন্য। সমালোচক হিসেবে আমার ধন্যবাদ অন্তত তার কোন ক্ষতি করবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


