কোন এক যায়গায় খুব সুন্দর করে এই লাইনটা লেখা দেখেছিলাম।
ভাল লেগেছিলো। অপূর্ব সুন্দর আমাদের এই বাংলাদেশ। এখানে সেখানে অবহেলায় ছড়িয়ে আছে অকৃত্রিম সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখে মনপ্রান জুড়িয়ে যায়।
সবাইকে নিয়ে আমরা উপবোগ করতে চাই সে সৌন্দর্য। একরাশ শুভ্র কাশফুরের শুভেচ্ছা থাকল সবার জন্য। আবার কলকাকলীর প্রত্যাশায়...
সপ্তাহ ঘুরে প্রবাল ২৭-৩৪
ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন বিবেক সত্যি। কাদীয়ানি সম্প্রদায় মুসলিম সমাজের জন্য একটা দুস্টক্ষত। সহজ সরল মুসলমানদের বিভ্রান্ত করে তারা ভ্রান্ত আকিদাকে চাপিয়ে দিতে চায়। তাদের সে প্রচেস্টা অব্যাহত আছে। পোস্টটি অনেক মুল্যবান তথ্যের ৎস হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে।
রোজাবিষয়ক বিবেকের দ্বিতীয় পোস্টটিও চমৎকার। ছোট বেলার স্মৃতিচারন এসেছে। এসেছে হলজীবনের টুকিটাকি। রোজা সম্পর্কে দুয়েকটা তত্বকথাও ফাঁকে দিয়ে দেয়া যেতো। তাতে মুল পোস্টের সৌন্দর্য হানি হতোনা বলেই আমাদের বিশ্বাস।
কোলাহলের পোস্ট আসে দীর্ঘদিন বিরতি দিয়ে। গত মাসেও তেমনই একটি পোস্ট পাওয়া যায়। শরতের সম্ভাবনা নিয়ে শুরু করেছেন, চমৎকার ভাবে শেষ করেছেন ডিআইজির কথিত সাতশিশুর জন্য উৎকন্ঠা আর শুভকামনা নিয়ে। দুটো বিষয়কে বেশ ভালোভাবেই সমন্বয় করেছেন বলতে হবে।
জাগারনের বিজ্ঞানভিত্তিক দুটি পোস্ট প্রকাশিত হয়েছে। প্রথমটি বিবর্তনবাদের সাথে সম্পর্কিত। পোস্টটি একটু ক্রিটিক্যাল বিষয়বস্তু নিয়ে গভীর ধরনের আলোচনা। যদি কোন প্রবন্ধের অনুবাদও হয়ে থাকে তথাপি সহজ করে লেখার সুযোগ ছিলো কিনা সেটা লেখকই ভালো বলতে পারবেন। বিগব্যাং পরীক্ষা সংক্রান্ত দ্বিতীয় পোস্টটি কৌতুহলউদ্দীপক। এর পরবর্তী রেজাল্ট জানার জন্য অনেকের আগ্রহ থাকতে পারে। সেক্ষেত্রে ফলোআপ জরুরী।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


