সৌদিআরবে বসবাসরত বাংলাদেশীরা বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এদের তিগ্রস্থ করতে পারলে বাংলাদেশের অর্থনীতি দূর্বল হয়ে যাবে এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জানে।তাই যে কোন ভাবেই বাংলাদেশের শ্রম বাজার নস্ট হোক তার চেস্টা তারা করছে। তাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশীদের সর্বদা সর্তক থাকা উচিত এবং এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য সরকার বাংলাদেশী সংবাদপত্র এবং স্যাটেলাইট চ্যানেলগুলিকে ব্যবহার করতে পারে। বাংলাদেশী মিডিয়া প্রবাসীদের জন্য টক শো, প্রবাসীদের পজিটিভ কর্মকান্ড প্রচার করে উৎসাহ প্রদান এবং অন্যায় থেকে বিরত থাকার জন্য নির্দেশনামূলক অনুষ্ঠান প্রচার করার জন্য বাংলাদেশী মিডিয়াগুলিকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। প্রবাসীরা মরে গেলে কেবল তাদের ছবি প্রচার করা আর জীবিত থাকলে কোন খোজ না রাখার যে প্রবনতা বাংলাদেশী মিডিয়াতে চলছে তা পরিবর্তন করা উচিত বলে প্রবাসীরা মনে করে।
আরেকটি গুরুত্ব বিষয় ভুলে গেলে চলবেনা যে, যখন সিডরে আক্রান্তদের জন্য সৌদি সরকার শত কোটি টাকা দিয়েছে এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি নাগরিক হাজার কোটি টাকা দান করেছে তখন থেকেই বাংলাদেশীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের জাল এত ছোট নয় যে, একজন উপদেষ্টা সৌদি আরব এসে দু একটা মিটিং করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সৌদিআরবের সাথে ঘনিষ্ট সম্পর্ক রাকারী ব্যবসায়ী , রাজনীতিবিদ এবং ডঃ ইউনুসের মতো ব্যাক্তি যারা সৌদিআরবে জনপ্রিয় তাদেরকে সাথে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। কে কোন রাজণৈতিক দলের, কে কোন মতধারার তা ভুলে গিয়ে এখন কেবল কাজের কাজ করতে হবে। এটা সৌদি প্রবাসী ল ল বাংলাদেশীর আর্তি। বাংলাদেশ সরকার এই আর্তিকে না শুনে যদি তাদের পছন্দ মতো দায়সারা গোছের কাজ করে তবে তার পরিনাম প্রবাসী বাংলাদেশীদের জন্য ভয়াবহ হবে।
সৌদি আরবে বাংলাদেশীদের বিষয়ে সরকার কি পদপে নিচ্ছে তা অতি দ্রুত মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের জানানো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এ সরকার যতো ভাল কাজ করছে তার সব গুরুত্ব শেষ হয়ে যাবে যদি সরকার সৌদি প্রবাসীদের জন্য সঠিক কর্মপন্থা নির্ধারন করতে না পারে। সেই সাথে বিশ ল বাংলাদেশী সহ তাদের উপর নির্ভরশীল এক কোটির বেশি বাংলাদেশী সামনের দিনগুলিতে চরম সমস্যার মুখোমুখি হবে এবং তাদের জীবনে আগত সমস্যার জন্য বর্তমান সরকারের গাফিলতি এবং সিদ্ধান্তহীনতাকে দায়ী করবেন। সৌদি প্রবাসীদের প থেকে এটা লাস্ট কল ফর সারভাই্বল। এবং এক কোটি মানুষের কাছে তত্বাবধায়ক সরকারের ইমেজ বজায় রাখার জন্য ও লাস্ট কল। ইটস এ মে ডে ফর বাংলাদেশীস ইন সৌদি আরাবিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



