রাজারহাটে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ গ্রামের তিস্তা নদীর চরে কয়েকদিন আগে ওই যুবতী(২০)কে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে ঢেকে রাখা হয়। শনিবার সকালে পথচারীরা তার লাশের ডানহাত দেখে এলাকায় খবর দেয়। খবর দ্রুত ছড়িয়ে পড়লে শতশত লোক লাশ দেখতে ভিড় করে। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশের শরীরে কোন পোশাক ছিল না। বাম হাতে চুরি দেখে লাশটি যুবতীর বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশের মুখমন্ডল থেতলে দেয়া হতে পারে। এছাড়া ও যুবতীকে দূর্বত্তরা ধর্ষন করার পর হত্যা করতে পারে বলে পুলিশ ধারনা করছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫/৭দিন পূর্বে কে বা কারা ওই যুবতীকে হত্যা করে লাশ বালু চাপা দিয়ে রেখেছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন