somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দূর্ঘটনা

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতি ৬০-৬৫ দ্রুত এগিয়ে যাচ্ছি হঠাৎ একটা শব্দ বুঝতে পারলাম আমি ছিটকে পড়ে যাচ্ছি! এক সময় মনে হলো আমি হাওয়ায় ভেসে যাচ্ছি.... এক সময় আবিস্কার করলাম একটা ফার্মেসীর বেডে আমাকে ধাক্কা দিচ্ছে তারেক এবং চিৎকার করে ডাকছে : সুমন! এই সুমন উঠ! আমি চোখ মেলে তাকালাম। কিছুটা প্রশান্তি মনে হয় সে পেল বলল- তুই কি ঠিক আছিস? আমি শুধু হ্যা সূচক মাথা নাড়ালাম তারপর আবার ঢলে পড়লাম। এরপর কয়েকবার নাকি আমার জ্ঞান ফিরে এসেছিলো কিন্তু কিন্তু কাউকে চিনতে পারিনি, শুধু তাদেরকে বলেছিলাম- কে তোমরা!? আমি কোথায়? ওরা খুবই ঘাবড়ে গিয়েছিলো। যখন আমি বুঝতে পারলাম আমাকে সিএনজি দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তখন বললাম, কিরে আমরা কোথায় যাচ্ছি? ওরা দুজনের মুখ উজ্জল হয়ে এল বলল, আমাদের চিনতে পারছিস। বললাম- হ্যা, কেন? বলল- কিছুক্ষন আগে আমাদের চিনতে পারিস নাই। আমি আবার প্রশ্ন করলাম আমরা কোথায় যাচ্ছি। রিপন বলল- মেডিকেল। আমি আস্তে করে উঠতে যাবো দেখলাম বাম হাত নাড়াতে পারছি না ব্যাথাট ঠন ঠন করছে এবং শরীরের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে, ছুলেটুলে একাকার। একটুর জন্য চোখ বেঁচে গেছে, মুখ প্রায় বিকৃত আকার ধারন করছে। খেয়াল করে দেখলাম বা কান থেকে রক্ত ঝরছে মাথায় প্রচন্ড আঘাতের ফলে কান দিয়ে রক্ত বের হলো। তারপর মেডিকেলে গিয়ে ড্রেসিং করে হাত এক্সরে করলাম, সোল্ডারের হাড় ভেঙ্গে গেছে অন্তত একমাস বিস্রাম ইত্যাদি ইত্যাদি।

উদ্দেশ্য ছিল মোগলাবাজারে যাব। আমরা তিন বন্ধু তারেক, রিপন এবং আমি ড্রাইভিং এ ছিলাম আমি খালের মুখ বাজার ক্রস করার পরই সামনের চাকা পটাশ করে ফেটে গেল ব্যস কয়েক সেকেন্ডর মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। বর্তমানে বাসায় আছি অনেক সুস্থ কিন্তু কানের এখনও কোন গতি হয়নি। হাত আস্তে আস্তে নাড়াতে পারছি। ধন্যবাদ আল্লাহ কে আমার আরো অনেক কিছুই হতে পারত তিনি রক্ষা করেছেন।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×