নোংরা রাজনীতি! মুক্তির কি কোন উপায় নাই?
ইদানিং প্রায় সব ব্লগেই দেখি জিয়াউর রহমানের লাশের অস্থিত্ত নিয়ে নানাদিকে নানা প্রশ্ন উঠছে, নানাজন নান কথা বলছে। সেখান থেকে প্রশ্ন উঠছে আদৌ কি জিয়াউর রহমানের লাশ আছে কিনা? প্রশ্নের উপর প্রশ্ন উঠছে মুজিব কি সত্যিই শায়ীত আছেন উনার কবরে? ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে কে কি বলল এ ব্যাপারে আমাদের নাক না ঢুকালে কি হয় না?
জিয়া বলেন বা মুজিব আমি মনে করি দুজনই দেশ প্রেমিক। দেশের জন্য কেউ বেশী করেছেন কেউ কম করেছেন কিন্তু করেছেন তো? এটাকে টেনে তুলে আমরা কি তাদের সম্মান করছি নাকি অসম্মান করছি? আপনার বিশ্বাস আপনার কাছে আমার বিশ্বাস আমার কাছে তবে কেন আমাদের মধ্যে হানাহানি?
তারা আমাদের জন্য কি করেছেন সেটা নিয়েই গবেষনা না করে কিভাবে মারা গিয়েছেন কিভাবে লাশ দাফন হয়েছে কেন হয়েছে কেমনে হইছে ইত্যাদি ইত্যাদি নিয়ে গবেষনা চালু করে দিয়েছি। যা অত্যন্ত লজ্জাজনক। কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! আমরা সবাই ছাগল আর আমাদের জনপ্রিয় মন্ত্রি মহোদয়রা পাগল। ওরা বলছে আমরা তা ভক্ষন করছি।
আমাদের আবেগই আমাদের সবচেয়ে বড় শন্ত্র। যতক্ষন না এটাকে কন্ট্রোল করতে পারছি ততক্ষন আমরা ছাগলই থেকে যাবো। নোংরা রাজনীতি আমাদের শিরায় শিরায় বইতে থাকবে। কিভাবে এই নোংরা রাজনীতি থেকে মুক্তি পাওয়া যায় যদি সম্ভব হয় এই নিয়ে আলোচনা করুন। ধন্যবাদ
ছবি : ইন্টারনেট
আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন
লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!
জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
অভিমান যখন ঝরে যায়.........
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে দিয়ে সেলস হবে না
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।