আমাদের চারপাশে অনেক অভাবী মানুষ আছে, যাদের সাহায্য করার জন্য অনেক মহানুভব মানুষ প্রায়ই পাশে দাঁড়ান। কেউ কেউ এতিমখানায় সাহায্য করেন, কেউ বা সরাসরি অভাবী মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেন।
কিন্তু একটা ব্যাপার হয়তো অনেকেই খেয়াল করে না। এমন কিছু পরিবার রয়েছে, যাদের কোন না কোন সদস্য কঠিন ব্যাধিতে আক্রান্ত। এমনই ব্যাধি যার চিকিৎসা অনেক ব্যয়বহুল কিংবা আল্লাহ্র উপর ভরসা করা ছাড়া আর কোন উপায় নেই। এসব মানুষগুলো সামাজিকতার কারণে পারেনা কারো কাছে হাত পাততে, না পারে উৎসবে আর দশটা মানুষের মত আনন্দ করতে। তাদেরও হয়তো অনেক সুন্দর সুন্দর ঈদের স্মৃতি আছে, বাবা-মা-ভাই-বোন সবার সাথে ঈদের দিনের এবং ঈদ-পূর্ব আয়োজনের রঙ্গিন স্মৃতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে আজ তারা ভাগ্য বিড়ম্বিত !!
একথাগুলো বলার কারণ হলো দিন দিন এরকম পরিবারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার একজন শিক্ষিকার স্বামী এবং আমার একজন সিনিয়র সহপাঠীর বাবার বেশ ক'বছর যাবত ভীষণ অসুখ। এই পরিবারগুলোতে আগে ঈদ ছিল আমাদের ঈদের মতন। কিন্তু এখন তাদের কাছে ঈদ বলে কিছুই নেই। এখন তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে ঈদ উদযাপনের সামর্থ পর্যন্ত নেই।
আমি জানিনা এদের জন্য আমরা কে কী করতে পারি, যতটুকু সম্ভব আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারবো, তবে সকলের কাছে এই পরিবারগুলোর জন্য দোয়া চাইবো।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।