আজ সংসদে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনীর পরিচালনায় মুক্তিযুদ্ধ হয়েছিল।
সংসদে এক প্রশ্নোত্তর পর্বে জাসদের মইনুদ্দিন খান বাদল বলেন, স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের নানাভাবে অবহেলা করা হয়। এবার স্বাধীনতার পক্ষের মহাজোট সরকার ক্ষমতায় আসার পরও একই চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যারা অস্ত্র ধরে যুদ্ধ করেনি, কিন্তু ষাটোর্ধ্ব বৃদ্ধ যারা মুক্তিযুদ্ধকে সংগটিত করেছেন- তাঁদেরকে কোন খেতাব বা সম্মানিত করা হয়নি। তিনি আরো বলেন, পৃথিবীর অনেক দেশেই যুদ্ধে অস্ত্র হাতে না নিয়েও অনেকে অবদান রেখেছেন। রাষ্ট্র তাঁদেরকে সম্মান ও খেতাব দিয়েছে। আমাদের দেশে এমন অনেক ব্যক্তিত্ব ছিলেন। যাঁরা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। তাঁদেরকে সম্মানিত বা খেতাব দেয়ার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা তা জানতে চান প্রতিমন্ত্রীর কাছে।
এই প্রশ্নের জবাব দিতে ওঠে প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেককেই খেতাব দেয়া হয়েছে। বেসামরিক অনেকেই খেতাব পেয়েছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও খেতাব পেয়েছেন। কিন্তু তিনি সামরিক বাহিনীর সদস্য ছিলেন না। যেহেতু সেনাবাহিনীর পরিচালনায় মুক্তিযুদ্ধ হয়েছিল। এ বাক্য বলার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যান্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। খোদ সরকার দলীয় সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদ, বাক-বিতণ্ডা ও তুমুল হট্টগোলের মুখে এক পর্যায়ে অসহায় হয়ে পড়েন ওই মন্ত্রী। উত্তপ্ত সংসদে শেষ পর্যন্ত তীব্র প্রতিবাদের মুখে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতার হস্তক্ষেপে প্রতিমন্ত্রী ‘রাজনৈতিক নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে’ উল্লেখ করলে পরিস্থিতি শান্ত হয়।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




