তুমি নেই বলে একটা নতুন ভোরের প্রত্যাশায় থাকা।
এখানে ভোর আসে ব্যস্ততার বারতা নিয়ে,
এখানে হারিয়ে যাওয়া যায় না প্রিয়ার রঙিন আচলে,
এখানে ঘ্রাণ নেই কোন ফুলের,
এখানে শুধু অপচয় কান্নার নোনা জলের।
বুক ভরা হাহাকার নিয়ে বয়ে চলে জীবন নদী,
তবুও তোমায় কোথাও, কখনো খুঁজে পাই যদি!
তোমার দেহের ঘ্রাণ খুঁজে ফিরি ব্যস্ত পথের অলি-গলিতে,
কোথাও নেই তুমি, শুধু আছো স্মৃতিতে।
আমিতো হেটেছি জীবনের অনেকটা পথ, বড় বেশী একাকী,
তুমিতো সুখেই আছো, আমার মনটা করে দিয়ে ফেরারী।
নেই কোন বাঁধন, নেই কোন পিছুটান,
বেঁচে আছো তুমি, হয়ে স্মৃতিতে অম্লান।
আমিতো যাচ্ছি প্রতিদিন ক্ষয়ে ক্ষয়ে,
হয়তো ছিলেনা তুমি কখনোই আমার হয়ে।
আর কতটা রক্তাক্ত করলে মনে হবে আমি কষ্ট পেয়েছি?
একেই কি বেঁচে থাকা বলে, যেভাবে বেঁচে আছি?
আমার এইসব দিন-রাএির কষ্টগুলো আমারই হয়ে থাক,
তোমার যত কান্না, দুঃখ সব সুদূরে মিলাক।
নোটঃ কবিতাটি আজ অনেক ভোরে লিখা, নিউ ইয়র্ক থেকে লিখা এটাই আমার প্রথম কবিতা।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


