আমাার সময়গুলো কেমন যেন
থমকে আছে,
নিরব নিথর হয়ে থাকে,
বিষণ্ন আর বড় বেশী একাকী।
আমাার আকাশে কেন যেন
সূর্য হাসেনা,
রাতের আকাশেও তাকিয়ে দেখি
চাঁদ মামা নেই।
পৃথিবীর সব নির্জনতা কষ্ট
আমাকে কাছে টেনে নেয়।
আমি অবাক হয়ে যাই
আয়নায় এই আমাকেই দেখে।
খোচা খোচা দাঁড়িগুলো জানিয়ে দেয়
আমি কতদিন একাকী আছি,
এলোমেলো ভাবে বড় হয়ে যাওয়া চুলগুলো বলে দেয়
নাপিত ব্যাটা আজকাল বেকার সময় কাটায়।
আমার সময়গুলো বড় বেশী
নির্বিকার আর নিশ্চুপ,
হয়তো কেটে যাওয়া আমার অনেকটা দিন,
কেবলই পাথর সময়।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



