somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

এমএসআই বি৩৬৫ ভিএইচ প্রো সিরিজ - মাদারবোর্ড

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক সময়ে ছোট মাইক্রো এটিক্স এবং মিনি আইটি এক্স মাদারবোর্ডগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে গেমারদের মাঝে এবং অফিসিয়াল কাজ-কর্মের জন্য বিভিন্ন অফিসে এই মাদারবোর্ডগুলো দিয়ে নতুন কম্পিউটার বিল্ড করা হচ্ছে। তুলনামূলকভাবে ছোট এই মাদারবোর্ডগুলো দামেও বেশ সস্তা। আজকে আলোকপাত করবো তেমনি একটা মাদারবোর্ড নিয়ে। আমি এর আগে এমএসআই ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড এবং টিভি টিউনার ব্যবহার করলেও মাদারবোর্ড কখনো ব্যবহার করিনি। ইন্টেল এর বি৩৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডটিতে যা ২০১৮ সালে শেষার্ধে রিলিজ হয়েছিলো।

হালের জনপ্রিয় ইন্টেল ১০ম জেনারেশনের প্রসেসর সাপোর্ট না করলেও এটিতে ৮ম/৯ম জেনারেশনের ইন্টেল কোর, পেন্টিয়াম গোল্ড, সেলেরণ ছাড়াও এলজিএ১১৫১ সকেটের বেশ কিছু প্রসেসর সাপোর্ট করে। নিতান্তই বেশ সাধারণ মানের মাদারবোর্ড এটি এবং তুলনামূলকভাবে দাম বেশ কম। গেমিং ছাড়া যে কোন ধরনের কাজের জন্য এই মাদারবোর্ডটি বেশ নির্ভরযোগ্য।

বর্তমানে অনেক মাদারবোর্ড ৬৪/১২৮গি.বা মেমরি সমর্থন করলেও এই মাদারবোর্ডটিতে সর্বোচ্চ ৩২ গি.বা. মেমরি ব্যবহার করা যাবে, যা বেশীরভাগ ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম। আমি নিজেও ব্যক্তিগতভাবে ৩২ গি.বা. মেমরি ব্যবহার করছি এবং আগামী বেশ কয়েক বছরে সেটা আর বৃদ্ধি করার প্রয়োজন নেই বলেই মনে হয়ছে।

একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মাদারবোর্ড কেনার সময় মনে রাখা উচ্তি যে, এটি কোন ধরনের ওভারক্লকিং এর উপযোগী নয়। এতে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ এর নেটিভ ২১৩৩/২৪০০/২৬৬৬ মেগাহার্টজ গতির মেমরি সমর্থন করে। বোর্ডটিতে এইচডিএমআই আর ভিজিএ পোর্ট থাকলেও আপনাকে অবশ্যই এমন ইন্টেল প্রসেসর ব্যবহার করতে হবে যা বিল্ট ইন গ্রাফিক্স সাপোর্ট করে। অন্যথায় আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেই হবে।


এটিতে তৃতীয় প্রজন্মের দুটি ১এক্স, একটি ১৬এক্স এর পিসিআই এক্সপ্রেস স্লট রয়েছে। সাথে আছে একটি এম.২ স্লট যা এনভিএমই এসএসডি ড্রাইভ সমর্থন করে। তাই বুট ড্রাইভ হিসেবে ব্যক্তিগতভাবে আমি স্যামস্যাং এর এনভিএমই ড্রাইভ ব্যবহার করছি এবং যে কাউকেই সে পরামর্শই দেবো যেন তারা বিষয়টাকে সিরিয়াসলি বিবেচনা করেন। চাইলে সাধারন স্যাটা বেইজড এসএসডি ব্যবহার করতে পারেন, তাতেও কোন সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যে, এম.২ ড্রাইভ ব্যবহার করলে মোট ছ'টি স্যাটা পোর্টের প্রথমটি বাদ দিয়ে বাদবাকি ড্রাইভ সংযোজন করতে হবে কারণ এম.২ স্যাটা বাস ব্যবহার করছে এই মাদারবোর্ডটিতে। সাইবার সিকিউরিটির কথা মাথায় রেখে মাদারবোর্ডটিতে টিপিএম (ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল) হেডার যুক্ত করা রয়েছে।

মাদারবোর্ডটিতে রিয়েলটেক চিপসেট এর গিগাবিট ল্যান এবং সাউন্ড চিপ ব্যবহার করা হয়েছে। আরো বিস্তারিত জানতে চাইলে প্রোডাক্টটির অফিসিয়াল পেইজ ভিজিট করতে পারেন। এ্যামাজনে প্রোডাক্টটির বর্তমান মূল্য ট্যাক্স সহ প্রায় ৭০ ডলার।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×