somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ লোন খুঁজছে আই.এম.এফ. আর ওয়ার্ল্ড ব্যাংকের কাছে

১৩ ই জুলাই, ২০২২ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ক'দিন আগেই প্রধান মন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে বেশ কিছু গতবাঁধা কথার মতো বরাবরই নিজের পরিবার এর গল্প আর বিশ্ব ব্যাংকের মিথ্যে (?) অভিযোগের কথা তুলেছেন। অবশ্য এ কথা তাদের দলের সবাই বারবারই বলেছেন, এখানে নতুন কিছু নেই। দুর্নীতি হয়েছে কিনা, সেটা জনগণের জানার চেষ্টা আর বুদ্ধিমত্তার উপরই ছেড়ে দেয়া ভালো, যেহেতু দিন শেষে এই টাকা আপনাদেরই পরিশোধ করতে হবে, তাই আমি এটা নিয়ে খুব বেশী চিন্তিত নই।


ছবি কপিরাইটঃ ডেইলি স্টার

আজ প্রথম আলোতে চোখে পড়লো বাংলাদেশের রিজার্ভ ৪০ বিলিনের নিচে নেমে যাওয়ার খবর। যুদ্ধ, বৈশ্বিক মন্দা, রেমিটেন্স আসা কমে যাওয়া সব মিলিয়ে একটা লেজে-গোবরে অবস্থা। মজার ঘটনা হলো, যেই বিশ্ব ব্যাংকের অভিযোগকে তুড়ি দিয়ে সরিয়ে দিয়ে নিজস্ব অর্থায়নের সেতু করার ঢোল সরকার পিটিয়েছে এখন সেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার আর আই.এম.এফ এর কাছ থেকে ৪.৫ বিলিয়ন ডলার লোন নেয়ার জন্য অর্থমন্ত্রণায়ল নাকি কথা চালিয়ে যাচ্ছে। (সূত্র)। গতকাল আই.এম.এফ. এর প্রতিনিধিও নাকি বাংলাদেশে এসেছেন এ বিষয়ে কথা বলতে। বাংলাদেশ হয়তো লোন পাবেও, সমস্যা সেখানে নয়। সমস্যা হলো ক্রমবর্ধমান লোনের পরিমান বেড়ে যাওয়ার সুদের পেমেন্ট এর অংশও বড় হচ্ছে আর তাতেই রিজার্ভের একটা বিরাট অংশ চলে যাচ্ছে নিয়মিতভাবে, পাশাপাশি আমদানি তো রয়েছেই। কিছুটা আশার কথা হলো যে বাংলাদেশ যে লোনগুলো চাচ্ছে সেগুলো দীর্ঘ মেয়াদী (১০ বছরে পেব্যাক করতে হবে)। তবে, তথাকথতি অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখা কথা বলে যে ৫.৫ বিলিয়ন লোন নেয়া হচ্ছে সেটা কতটুকু ভোগান্তির কারণ হতে পারে সেটা নিয়েও ভাবনা-চিন্তা করা উচিত আমাদের।

শুধু রাস্তা-ঘাট, রেল-লাইন, সাবওয়ে করে দেশের উন্নয়নের চাকা রেডিক্যালি পরিবর্তন সম্ভব নয়। বৈশ্বিক বাজারে অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা বাংলাদেশেও লেগেছে এবং সেটা সহসাই চলে যাচ্ছে না। আমেরিকা ইতোমধ্যেই রিসিশনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। যুদ্ধের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি, খাদ্য-সংকট ছাড়াও বৈশ্বিক বাণিজ্য ধীরে ধীরে আরো ব্যাহত হবে। বাংলাদেশে নাকি এখন নিয়ম করে বিদ্যুৎ চলে যাচ্ছে অথচ গত বছরের শেষ দিকেও আমি বাংলাদেশে ছিলাম দু'তিন মাস, তখন এই সমস্যা চোখে পড়েনি। টাকা ক্রমাগতই তার মূল্যমান হারাচ্ছে। আমি বিগত কয়েক মাস ধরেই সেটা লক্ষ্য করছি, কারণ প্রতি মাসেই বিভিন্ন কারণে আমি বাংলাদেশে টাকা পাঠাই। ৮৫/৮৬ টাকা রেট থেকে ৯৫/৯৬ কোথাও কোথাও ১০০ টাকা প্রতি ডলারে লেনদেন হচ্ছে। মানে হচ্ছে, রিজার্ভে ডলার থেকেও টাকার মূল্যমান হারিয়ে ফেলছে। তা ছাড়া পণ্য আমদানি, ইন্টারেস্ট পেমেন্ট এর কারনে প্রায় প্রতিদিনই রিজার্ভ কমছে। তদুপরি বাংলাদেশের বাজেট কমে নেই, সেটা শুধু বাড়ছেই। আর বাজেট ঘাটতিও বাড়ছে লাগামহীনভাবে। এভাবে বছরের পর বছর ধরে শুধু বড় অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে মনে শান্তি পেলেও, ঘাটতি পূরণের জন্য নানা জায়গা থেকে লোন নিতে থাকলে দেশে শান্তি আসবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×