somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ধর্ষণের শাস্তি আরো কঠোর হওয়া প্রয়োজন

২২ শে আগস্ট, ২০২২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং পত্রিকার পাতা খুললেই নানা অন্যায়-অবিচারের কথা শুনতে পাই। বছরের পর বছর ধরে এগুলো দেখতে দেখতে আর পড়তে পড়তে অনুভূতি হয়তাে কিছুটা ভোতা হয়ে গেছে। তবে মাঝে মাঝে এই অন্যায়ের বিভৎসতার কথাগুলো পড়েই মনের ভেতর একটা প্রকাণ্ড পশুত্ববোধ জাগ্রত হয়। প্রচলিত আইনের বেড়াজাল ভেঙ্গে আইন নিজ হাতে তুলে নিতে ইচ্ছে করে। দেশে আইন আছে, কিন্তু আইনের সুশাসন আছে বলে আমি মনে করি না। X(

পত্রিকার পাতা উল্টালেই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা! কেন? এগুলোর শেষ কোথায়? নপুংশক এই জারজগুলোর জন্ম কোত্থেকে হয় তা জানতে খুব ইচ্ছে করে। তার চেয়ে বেশী ইচ্ছে করে ঐ নরপশুগুলোকে নিজের ইচ্ছেমত শাস্তি দিতে। দেশ আমাদের নিয়ম হওয়া উচিত জনগণের ইচ্ছা মাফিক। আধুনিকতা আর মানবিকতার নাম দিয়ে ধর্ষক পশুর শাস্তি শুধু ফাঁসিতে ঝোলালে হবে না। হতে হবে আরো কঠোর। শাস্তি এমন হতে হবে যে দেখে মানুষের ভেতরের পশুটাও যেন ক্ষমা ভিক্ষা চায়। ভুক্তভোগী শুধু মাত্র নিজের পরিবারের কেউ নয় তাই হয়তো বেশীরভাগ মানুষের মনে চরম ঘৃণা জেগে ওঠে না। আমি পুরো বিষয়টা নিয়েই বেশ বেদনাহত, ভেতরে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ের মতো ক্ষোভে ফুসতে থাকি এগুলো পড়ে। মা-বোনের সম্ভ্রম রক্ষায় যদি আমরা কঠোর না হই তবে এই দেশে কে কঠোর হবে?

সাত বছরের একটা বাচ্চাকে ছুরি ধরে তারই সামনে তার মা'কে ধর্ষণ করার খবর (সূত্র) পড়ে কোন মানুষের ভেতরে যদি ক্ষোভ না জন্মায় তবে সেই ব্যক্তি সাক্ষাত শয়তান। এসব খবর পড়ে পুরুষ হিসেবে নিজের প্রতি এক ধরনের ধিক্কার জন্মায়, মানসিক যন্ত্রনা বোধ করি। পচে-গলে নষ্ট হয়ে যাওয়া এই সমাজের একজন ভাবতেই ইচ্ছে করে মহাপ্রলয় ডেকে আনি।

আমার মতে ধর্ষকদের সর্বনিন্ম সাজা হওয়া উচিত লিঙ্গ কর্তন, বাকি শাস্তিগুলোর ব্যাপারেও আমার কিছু ভাবনা রয়েছে। যেমন দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে অথবা হাত-পা বাধা অবস্থায় তাদের উপর ফুটন্ত তেল বা গলিত বিটুমিন ঢেলে দেয়া যেতে পারে, নয়তো তাদের জীবিত অবস্থায় শরীরের অঙ্গহানি করা যেতে পারে। পাথর নিক্ষেপ হওয়া উচিত সর্বশেষ অপশন। শাস্তি অবশ্যই জনস্মুখে করে তা লাইভ ব্রডকাস্ট করতে হবে। দুনিয়ায় দেশের মান যায় যাক, জানোয়ারদেরকে মানুষের খাতা থেকে মুছে ফেলে পৃথিবীর বুকে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যা শুনেও যেন হাজার মাইল দূরের কারো ধর্ষণের ইচ্ছা উবে যায়।

রাব্বুল আলামিন আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ রাত ২:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×