somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ডেল আল্ট্রা শার্প U3223QE - ব্যক্তিগত রিভিউ

০৭ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত প্রায় চার-পাঁচ মাস ধরেই মনিটর কেনার প্রয়োজন অনুভব করছি। এমন নয় যে আমার মনিটর নষ্ট হয়ে গেছে বা অন্য কিছু, মূলত কাজের তাগিদেই কেনা। কারো মনে আছে কিনা জানিনা, ২০১৮ সালে নতুন মনিটর কেনার পর একটা ছোট পোস্ট দিয়েছিলাম। সেটা আজই শেষ বারের মতো ব্যবহার করেছি। বক্সে ঢুকিয়ে রাখা হলো আপাতত। কিছুদিন পর প্রয়োজন পড়বে।

যাইহোক যারা কম বেশী ওয়েব বা সফট্ওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা খুব ভালোভাবেই জানেন মনিটরে রিয়েল স্টেট অত্যন্ত জরুরী একটা বিষয়। এই একই কথা খুব সম্ভবত আগের লিখাতেও বলেছিলাম। কিন্তু ব্যাপারটা আসলেই তাই। কাজের জন্য প্রচুর জায়গা প্রয়োজন। হাজার হাজার লাইনের স্ক্রিপ্টে বার বার স্ক্রল করে উপরে নিচে করা বেশ সমস্যার বিষয়।

ডেলের দুর্দান্ত এই মনিটরটি (U3223QE) মূলত একটি ৩২ ইঞ্চি ৪ কে মনিটর যার রেজুলেশন হলো ৩৮৪০ x ২১৬০ পিক্সেল। ১৬:৯ আসপেক্ট রেশিওর এই মনিটরটির ডিসপ্লে মূলত একটি আইপিএস প্যানেল যেখানে ডেলের আইপিএস ব্ল্যাক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১৩৮ পিপিআই এর এই প্যানেলটিতে ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করে।

বেশ কিছু কানেকটিভিটির সুযোগ রয়েছে মনিটরের ব্যাক প্যানেলটিতে। রয়েছে এই্চ.ডি.এম.আই, ডিসপ্লে পোর্ট, ইউ.এস.বি সি পোর্ট ছাড়াও রয়েছে আর.জে৪৫ সংযোগ আর ডেউজি চেইনিং এর ব্যবস্থা। এই একটি মনিটরে আপনি দু'টো কম্পিউটার একসাথে কাজ করতে পারবেন। যদিও আমি মূলত কাজের জন্য ব্যবহার করছি তবুও এইচডি মুভি ও ৪কে ভিডিও দেখা হয়েছে মনিটরটি দিয়ে এক কথায় অসাধারণ। আমার ব্যক্তিগত ধারনা এই মনিটর ব্যবহার করার পরে আপাতত আর কোন মনিটর আপনার ভালো লাগবে না। লিখা আর বড় করছিনা। নিচের ইউটিউব ভিডিও রিভিউটি দেখতে পারেন, ও বিশদ ব্যাখ্যা করেই অনেক কিছু বলেছে। তারপরেও সুর্নিদিষ্ট কোন প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। উত্তর দেয়ার প্রয়াস অবশ্যই থাকবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৬
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×