ওরা দুর্বার, ওরা ক্ষিপ্র, ওরা দুর্বিনীত, অদম্য,
ওরা এগিয়ে যায়, করে সব শেকল ছিন্ন-ভিন্ন।
ওরা বিদ্যুৎ, ওরা বজ্র, ওরা শাণিত ছুরির চেয়েও ধারালো
ওরা অকাতরে দিয়ে যায় প্রান, জেগে ওঠে আবারও।
ওদের বুকেই জ্বলে গণতন্ত্রের লেলিহান তপ্ত শিখা,
মুখ থেকে ছুঁড়ে দেয় আগ্নেয়গিরির মত শব্দমালা,
ওরা এগিয়ে যায় বার বার মাড়িয়ে বুলেট-গ্রেনেড
ওদের মাঝেই দেখি আমি আগামী মুক্তির আভা।
ওরা দাবী তুলেছিলো নিজের অধিকারের
ওরা বলেছিলো সাম্যতার কথা,
ওরা রাজপথে হয়েছে নির্যাতিত, গুলিবিদ্ধ
সয়েছে যত ভাই হারানোর ব্যাথা।
ওরা রক্ত দিয়েছে, করেছে পণ আরো রক্ত দেবে
তবুও ছিনিয়ে আনবেই তোমার-আমার স্বাধীনতা,
এসো হাতে হাত রেখে নতুনের জয়গান করি
গাই সাম্যের গান, এই হোক বারতা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




