somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

বায়োস ব্যাকআপ ও কিছু ধারনা

২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি কম্পিউটার বৈশিষ্ট্যগতভাবে ইউনিক হলেও সেগুলোর মূল গঠনতন্ত্র অনেকটাই একই রকম। যেমন কম্পিউটারটিতে মাদারবোর্ড, প্রসেসর, মেমরি, স্টোরেজ ডিভাইস ও বেসিক ইনপুট ও আউটপুট ডিভাইস থাকবে। এসব ডিভাইসের মধ্যে একটি কম্পিউটার এর মাদারবোর্ড সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ কারন ওটার উপর নির্ভর করেই বিভিন্ন যন্ত্রাংশ যোজন বা বিয়োজন করা হয়ে থাকে।



একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। ধরুন আপনার কম্পিউটারের মাদারবোর্ডটি বেশ পুরোনো যেটায় এম.২ স্লট নেই। তাই চাইলেও সরাসরি আপনি কোন এম.২ নির্ভর ডিভাইস যোগ করতে পারবেন না। খুব সম্ভবত আপনাকে স্যাটা স্টোরেজ অথবা আরো পুরোনো হলে আই.ডি.ই নির্ভর স্টোরেজ ডিভাইস ব্যবহার করতেই হবে। আবার মাদারবোর্ড কেনার আগে আপনাকে ভাবতে হবে আপনি কোন প্রসেসরটি মাথায় রেখে কম্পিউটার তৈরী করতে চাচ্ছেন, সেটার উপর নির্ভর করে আপনাকে মাদারবোর্ড ক্রয় করতে হবে। পুরো বিষয়টি মূলত একটি আরেকটি যন্ত্রাংশের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তার উপর নির্ভরশীল। কম্পিউটারের বেশীরভাগ যন্ত্রাংশই মূলত স্থাপন ও তথ্য আদান প্রদানের জন্য মাদারবোর্ড এর উপর নির্ভরশীল। খুব সম্ভবত এ জন্যই একে মাদারবোর্ড বলা হয়ে থাকে।

কম্পিউটারের প্রায় প্রতিটি যন্ত্রাংশে (গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি) খুব অল্প পরিমানে হলেও তাদের নিজস্ব মেমরি থাকে। ঐ মেমরিতে মূলত একটি ডিভাইসের কি কি বৈশিষ্ট্য রয়েছে ও ডিভাইসটি কি ভাবে পরিচালিত হবে তা উল্লেখ থাকে একটি ছোট সফটওয়্যারে যা মূলত ফার্মওয়্যার নামে পরিচিত।

মাদারবোর্ড-ও এর ব্যতিক্রম নয়। প্রতিটি মাদারবোর্ডে এ ধরনের ফার্মওয়্যার থাকে যা মূলত "বায়োস" নামে পরিচিত। একটি কম্পিউটার অন করার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরেই যে বিষয়টি ঘটে তা হলো, মাদারবোর্ডরে বায়োসে অবস্থিত তথ্য পড়া। যা মূলত কম্পিউটারটিতে স্থাপিত সার্বিক যন্ত্রাংশ (অন্যান্য) সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা দেয়। আর এই ধারনা পাওয়ার জন্য বায়োস বিভিন্ন যন্ত্রাংশে (গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি) অবস্থিত ফার্মওয়্যারের সাথে যোগাযোগ করে কম্পিউটারটির পূর্ণাঙ্গ চিত্র তৈরী করে পরের ধাপে অপারেটিং সিস্টেমকে দায়িত্ব হ্যান্ডওভার করে। সেখান থেকেই উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম কম্পিউটারটিকে ব্যবহারের উপযোগী করে তোলে।

মাদারবোর্ডে অবস্থিত বায়োস মূলত হার্ডওয়্যারটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পণ্য তৈরীর সময়ই স্থাপন করে দেয়। পরবর্তীতে আপগ্রেডের প্রয়োজন হলে ব্যবহারকারী ম্যানুফ্যাকচারের ওয়েব সাইট থেকে নতুন ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। তবে কখনো কখনো ব্যবহারকারী চাইলে বায়োসের তথ্য মডিফাই করে পুন:প্রতিস্থাপন করতে পারেন। এ ধরনের কাজ দক্ষ ব্যক্তি দিয়ে করানো উচিত। তা না হলে মাদারবোর্ডটি স্থায়ীভাবে অকার্যকর হয়ে যেতে পারে। সুর্নিদিষ্ট কিছু কাজের জন্য সম্প্রতি আমি আমার ডেল ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের বায়োস মডিফিকেশন করেছি এবং দুটো ডিভাইসই বর্তমানে চালু রয়েছে।

বায়োস মডিফিকেশনের আগে, বর্তমানে বায়োসে থাকা তথ্যকে উদ্ধার করার প্রয়োজন পড়বে। যা "বায়োস এক্সট্র্যাকশন" নামেও পরিচিত। এটা করা হয় মূলত বায়োস স্টাডি করার জন্য। এরপর প্রয়েজনীর মডিফিকেশন করে তা পুনরার বায়োসে স্থাপন করা হয়। সব কম্পিউটারে না হলেও বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ডে জন্য "ইউনিভার্সাল বায়োস ব্যাকআপ টুলকিট" সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। মনে রাখা জরুরী যে শুধু এক্সট্র্যাক্ট করলেই হবে না সেটা স্টাডি করার জন্য প্রয়োজন পড়বে "ইউইএফআই" টুল যা রম -এ অবস্থিত বাইনারি তথ্য উদ্ধার করে তা পাঠযোগ্য করে তোলে।

আগামী কোন লিখায় বায়োস সম্পর্কিত আরো কোন টুল নিয়ে লিখার আশা রাখছি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:০১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×