somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ডেল ল্যাটিটিউড ৭৩৯০ ল্যাপটপে ম্যাক ওএস টাহো

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ বছরের মাঝামাঝি দিকে এ্যাপল এর ম্যাক ও.এস. টাহো রিলিজ হওয়ার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমার ডেল ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেমটি ইন্সটল করে ট্রাইআউট করতে। বিগত ম্যাক ও.এস. এর তুলনায় টাহো ইন্সটল (হ্যাকিন্টোশ) করা বেশ জটিল হয়ে গেছে। যাইহোক, বিগত কয়েক সপ্তাহ ধরে রাত-দিন জেগে কাজ করে অবশেষে টাহো ইন্টসল করা সম্ভব হয়েছে।

এখানে কিছু বিষয় বেশ গুরুত্বসহকারে মনে রাখা জরুরী। এ্যাপল যেহেতু ধীরে ধীরে তাদের কম্পিউটারগুলো কাস্টম এ্যাপল চিপসেট ভিত্তিক ডিভাইস হিসেবে রিলিজ করছে তাই থার্ড পার্টি ডিভাইসের সাপোর্টও অনেকটাই কমে এসেছে। বিশেষ করে ইন্টেল প্রসেসর ভিত্তিক যত এ্যাপল কম্পিউটার রয়েছে তাদের জন্য টাহোই হবে শেষ ঠিকানা। পরিষ্কারভাবে বলতে গেলে, টাহো এর পর আর কোন ভবিষ্যৎ ম্যাক ওএস-এ ইন্টেল প্রসেসর ভিত্তিক ম্যাক অথবা অন্য কোন কম্পিউটার জন্য সাপোর্ট থাকবে না। সেদিক থেকে বর্তমানে যারা ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর ভিত্তিক কম্পিউটার ব্যবহার করছেন তারা বেশ সৌভাগ্যবান বলা যায়।

আমার ল্যাপটপটির প্রসেসর মূলত অষ্টম প্রজন্মের তাই এটাতেও টাহো ইন্সটল করা সম্ভব ছিলো। তদুপরি এখানে মনে রাখা জরুরী যে, টাহো অপারেটিং সিস্টেমে এ্যাপলের বহুল প্রচতি "এ্যাপলএইচ.ডি.এ." কেক্সট ফাইল পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। তাই এতদিন যারা পুরোনো কেক্সট ব্যবহার করছিলেন তাদেরকে অবশ্যই প্যাচ ব্যবহার করতে হবে অথবা "ভুডুএইচ.ডি.এ" কেক্সট ব্যবহার করতে হবে। পাশাপাশি যারা অতীতে আনঅফিশিয়াল ব্রডকম বা অন্যকোন তৃতীয় পক্ষের ওয়াই-ফাই মডিউল ব্যবহার করছিলেন তাদেরকেও বেশ ঝামেলা পোহাতে হবে। ইন্টেল ভিত্তিক মডিউল অবশ্য এখনো সমর্থন করছে।

ইথারনেট ব্যবহারেও আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মাথায় রাখতে হবে। যেমন রিয়েলটেক ভিত্তিক ইথারনেট সমর্থনের জন্য আপনাকে পুরোনো কেক্সট ব্যবহার করতে হবে। তবে ইন্টেল ভিত্তিক ইথারনেট হলে বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যাবে।

টাহো বেশ বড় অপারেটিং সিস্টেম। তাই রিকভারি ইমেজভিত্তিক ইন্সটলেশনের জন্য ভালো ইন্টারনেট কানেকশান জরুরী। সেদিক থেকে আপনাকে অবশ্যই ওয়াই-ফাই বা ইথারনেট ভিত্তিক ড্রাইভার আগে থেকেই ই.এফ.আই.-এ যুক্ত করে রাখতে হবে। আরেকটি অত্যন্ত জরুরী বিষয় হলো, ইউ.এস.বি ম্যাপিং। মানে আপনার ল্যাপটপে যতগুলো এই.এস.বি. পোর্ট রয়েছে সেগুলো আগে থেকে ই.এফ.আই এর কেক্সট তৈরী করে তা টাহো-কে জানিয়ে দিতে হবে। অতীতে এ ধরনের ম্যাপিং না করলেও হতো কিন্তু এখন আর সঠিক ম্যাপিং ছাড়া টাহো ইন্সটল করা সম্ভব হবে না।

আমার ল্যাপটপের ই.এফ.আই.-টি গিটহাবে শেয়ার করে দিয়েছি। একই মডেলের ল্যাপটপ কেউ ব্যবহার করে থাকলে এই ই.এফ.আই ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন। গিটহাবে দু'টো স্ক্রীণশট যুক্ত করে দিয়েছি বোঝার সুবিধার্থে। আরো কোন সুর্নিদিষ্ট প্রশ্ন থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমার সাধ্যমত সহযোগিতা করার প্রয়াস থাকবে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×