
যে দিন
প্রথমকথা
,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,,
যে দিন তোমায় দেখেছিলাম ছোট্ট কুঠিরে
কতোনা সুন্দর দেখাচ্ছিল তোমায়
তুমি ছিলে আপন-ভোলা,
কতোনা কাছে টেনে নিলে ঠিক প্রথম ভালোবাসায়
বসেছিলাম পাশের বৃক্ষ ছায়া তলায়
বটবৃক্ষের তলে,দুইজন দু'জনায়।
আজো ভাসে স্মৃতিতে সেই ক্ষণ,সেই মায়াময় স্মৃতি,
সেই অঙ্গন।
এখন শুধু শুণ্য সেই কুঠির!শুণ্য সেই অঙ্গন
অনেকটা অতিবৃদ্ধ, নেই আগেকার মতো প্রাণ,
এখন শুধু গাঢ় অন্ধকার, জনশূন্যতা
কাঁদছে সেই কুঠির,ভুগছে নিরানন্দতায়।
হয়তো তুমি এখন নতুন রূপে নতুন মানুষের খোজে
নতুন কোন গাঁয়ে,নতুন কোন শহরে সু উচ্চ ভবনে!
হারিয়ে গেলাম আমি শুধু! আপন বলয় থেকে
অনেক অনেক দূর সেই পুরাকালে।
,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

