
সেই রাতে বৃষ্টি ছিল
তবুও তুমি বললে থেকে যেতে বাধ্যের মত থেকে গেলাম নিয়মবিরূদ্ধ মনে
কিছুই বলার ছিলো না আমার
শুধু চেয়ে থাকা ছাড়া
আমি তো চাইনি থাকতে।
কেন জানি
বৃষ্টির তীব্রতাও ছিল বেশি
তাই আর না বলা হলোনা আমার,
মাঝে মাঝে বিজলি চমক আর
বজ্রপাতের বিকট গর্জনও ছিল
এতে আমার ভয় তা তুমি জানতে
কিছুটা ভয়ে ছিলাম! তাই তুমি দাওনি যেতে।
সেই বৃষ্টি ভেজা রাতটা
আমার জীবন কে বদলে দিলো
অন্যভাবে
আমি আজো স্মরণ করি সেই রাত
প্রতিনিয়ত!
খুজি স্মৃতির পাতায়।
তখন তোমার সাহস দেখে আমি বিস্মিত
অবাক বিস্ময়ে চেয়েছিলাম তোমার বৃষ্টি ভেজা মুখখানি!
কি ছিল তোমার কথা বলার ভঙ্গিমা
আর তখনকার তাকানো তোমার চাহনির চাহিদা
ভাবতে এখনো শরীর আবেগপূর্ণ!
কিন্তু তুমি ছিলে স্বাভাবিক ঠিক অন্য সময়ের মতো
তোমার মুখের প্রতিচ্ছবি তোমার আস্তা আমাকে কঠিন
ভাবে ভাবিয়েছে তখনো !
আজো স্মৃতি চারনের সময়, স্মৃতিতে তোমার অচেতন কায়া
তোমার ভাললাগা আবেগ আমাকে কল্পনাতেও কাছে টানে।
সেই রাতে বৃষ্টিতে
তুমিও হারালে অনেক কিছু
আমিও ঠিক হারালাম তোমারই মতো ।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




