মাওলানা ভাসানীর (আবদুল হামিদ খান ভাসানী) প্রয়াণ দিবসে তাঁর সম্পর্কে একটি শোনা গল্প শেয়ার করছি।
সম্ভবত পঞ্চাশ দশকের ঘটনা।
একজন হকার খবরের কাগজ বিক্রি করছিলো ‘এই যে ভাই, ভাসানীর কোনো খবর নাই, ভাসানীর কোনো খবর নাই...’
হু হু করে খবরের কাগজ বিক্রি হয়ে যাচ্ছিলো। সবাই জানার জন্য উৎসুক ভাসানীর কী হলো?
একজন পাঠক হকারকে ডেকে বললো ‘এটা কী বলিস, সারা খবরের কাগজে তো ভাসানীর কোনো খবর নাই’
হকার হেসে বললো ‘আমি তো সেই কথাই বলছি, ভাসানীর কোনো খবর নাই।’
ঘটনাটি হলো তার আগের কয়েকদিন প্রতিদিনই খবরের কাগজে ভাসানীর কোনো না কোনো খবর থাকতো। কিন্তু সেদিনই তাঁর কোনো খবর ছিলো না।
যে কোনো বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য খবরের কাগজ অথবা মিডিয়ার দেয়া শিরোনাম বা উপস্থাপনা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কৌশলী প্রচারণা, মার্কেটিং এবং ব্যবসার কাছে একজন বুদ্ধিমান মানুষও সহজে বোকা বনে যেতে পারে।
১৭ই অক্টোবর, ২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

