somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরোজা বেগম এবং আমার কিছু কথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন বিপ্লবী নারী, একজন সাম্যবাদী যোদ্ধা, একজন সাধক, একজন দরদী কণ্ঠশিল্পী, একটি গানের পাখি, একজন স্ত্রী আর একজন মা, আসলে তাঁকে যে নামেই আখ্যায়িত করি তিনি ফিরোজা বেগম।
নজরুল গীতি সম্পর্কে কিছু বুঝার বয়স যখন আমার হয় নি। তখন বড় বোনের কাছে প্রথম শুনি শ্রদ্ধেয় ফিরোজা বেগম এবং তাঁর স্বামী কমল দাশগুপ্ত এর নাম। তারপরে সময়ের সাথে বিমুগ্ধ হয়েছি তাঁর কণ্ঠের যাদুতে। তিনি চলে গেছেন আজ সাত দিন। তাঁর চলে যাওয়ার আগে জানতাম তাঁকে শ্রদ্ধা করি, তাঁকে ভালোবাসি কিন্তু তাঁর জন্য কাঁদবো একথা আমি নিজেও জানতাম না। ভেবেছিলাম শ্রদ্ধা নিবেদনে সাত দিন অন্য প্রসঙ্গ নয়, অন্য স্ট্যাটাস দেয়া নয় শুধু তাঁর কণ্ঠের গানই শুনবো যেমনটি শুনেছিলাম শ্রদ্ধেয় শিল্পী মান্না দে এর চলে যাওয়ার পরে। এর মাঝে বিভিন্ন বিতর্ক এসে মনটাকে বিক্ষিপ্ত করেছে। আমি দেখে শুনে বেদনা এবং লজ্জায় মূক হয়েছি। চলার পথে বাধা বিতর্কই হয়তো বা শিল্পী ফিরোজা বেগমকে আরো মহান করে তুলেছে।
কবি নজরুলের গানকে ভালোবেসে, নজরুল গীতিকে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিতীয় কেউ জন্ম নিবেন কিনা জানি না।
শিল্পী ফিরোজা বেগম এর ব্যক্তিগত জীবন নিয়ে যে যত কথাই বলুক না কেন আমার মতে সাম্যবাদকে প্রতিষ্ঠা দিতেই হয়তো জীবন সঙ্গী হিসাবে তিনি বেছে নিয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী ও সুরকার কমল দাশগুপ্তকে। সেদিন চ্যানেল আই তে শিল্পী সুস্মিতা আনিস (নাম সম্পর্কে নিশ্চিত নই) গান গাওয়ার ফাঁকে বলছিলেন ‘আমার ফুফা কমল দাশগুপ্ত এর খ্যাতির কথা সেভাবে প্রচারিত হয় নাই...’ শুনে আমার ভালো খুব লেগেছিলো। একবিংশ শতাব্দীতে যেখানে নারী’রা ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিয়ে নিরাপদ নয় সেখানে ফিরোজা বেগম এর মতো গুণী এবং সুন্দরী নারীকে রক্ষণশীল পরিবার ও সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। অল্প বয়সে (আজকাল চল্লিশ বছরকে অল্প বয়সই মনে করা হয়) অকাল বৈধব্যের অভিশাপ নিয়ে তিনটি সন্তান সহ জীবন কাটাতে হয়েছে। সে জীবন কতটা কঠিন ছিলো সে কথা আর কেউ না হোক একজন নারীর পক্ষে অনুমান করা কঠিন হওয়া উচিৎ নয়।
শ্রদ্ধেয় শিল্পী ফিরোজা বেগম চলে যাবার পরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যারা কথা তুলেছেন তারা নারী। কোন পুরুষ তাঁকে নিয়ে সত্য মিথ্যা নোংরা কথা লেখেন নাই (অন্তত আমার চোখে পড়ে নাই)।
নিজেকে নারী বলে পরিচয় দিতে লজ্জিত না হওয়ার কারণ খুঁজে পাই না। আজ এসব কথা লেখার দিন নয়। জনৈক এক লেখিকার লেখা পড়েই এতো সব কথা লিখতে হলো।
মানবিক দীনতা থেকে মানুষকে অনেক সময় অমানুষের মতো আচরণ করতে দেখা যায় এটাই সান্ত্বনা।
পরিশেষে -
সাত দিন নয়
সাত মাস নয়
সাত বছর নয়
সাত যুগও নয়
যুগ যুগ ধরে ফিরোজা বেগমকে হারানোর শোক আমাদের বহন করতে হবে
আর একই মাটিতে জন্ম নিয়ে প্রিয় শিল্পী ফিরোজা বেগম, তোমার সাথে আমার দেখা হলো না এই কষ্ট নিয়ে আমি কাটাবো বাকিটা জীবন...
১৫ই সেপ্টেম্বর, ২০১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×