'ছাত্র রাজনীতি...' আজ এই কথাটা অনেকেরি অপ্রিয়। আজকে হয়তো অনেকের দাবি ছাত্র রাজনীতি বন্ধ করার... কিন্তু আজকের এই ছাত্র রাজনীতির জন্মের কথা অনেকেই ভুলে গেছেন। ভুলে গেছেন এই বাংলা ভাষার জন্মে.. এই বাংলাদেশের জন্মে ছাত্র রাজনীতির অবদান।
ছাত্র রাজনীতির মানে হলো ছাত্রদের একতা বদ্ধ একটি আওয়াজ যা কম্পিত হবে কোন অনিয়ম দেখলে, রক্ষা করবে ছাত্রদের নৈতিক অধিকার, করবে ছাত্রদের নেতৃত্ব দানের জোগ্য।
আমাদের এই মাতৃভাষা ছাত্র রাজনীতির ফষল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অগ্রভূমিকা পালন করে ছিলো ছাত্ররা। শেরেবাংলা, সোহ্রাওয়ার্দী, শেখ মুজিব... সবার রাজনীতির শুরু এই ছাত্র রাজনীতি থেকে। ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯-এর গনঅভূত্থান থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ... সবখানে সমান অবদান ছিল ছাত্র রাজনীতির। প্রথম স্বাধীন বাংলার পতাকাও উড়িয়ে ছিলো এই ছাত্ররা।
এখন যা হচ্ছে তা ছাত্র রাজনীতি নয়। ছাত্র রাজনীতির নামে দলিয় রাজনীতি। তাই ছাত্র রাজনীতির নামে দলিয় রাজনীতি বন্দ্ধ করতে হবে। আমারা চাই ছাত্র রাজনীতি ফিরেপাক তাদের সেই হাড়ানো রুপ। আবারো গর্জে উঠুক অন্যায়ের প্রতিবাদে. . .
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


