somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঝুম দ্বীপ এর অভিযানঃ এক অন্যরকম অভিজ্ঞতার গল্প, পর্ব- ৪

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ১৫ দিন পরে পোস্ট দেয়ার জন্য আমি দুঃখিত। ভার্সিটির ক্লাস, প্রোজেক্ট নিয়ে খুব বেশি ব্যাস্ত ছিলাম। ঈদ এবং পূজার ছুটিতে এখন বাসায়। কিন্তু বাসায় আসার পরদিনই এক বন্ধু ফোন করে বলল যে গ্রামীনফোনে brand promoter এর জন্য কাল ইন্টারভিউ, সে আমার নামও লিস্ট এ দিয়ে দিছে। অবশ্য তাকে আমি আগে বলছিলাম আমি বাসায় থাকলে যদি কোন নতুন কাজ আসে তাহলে করব। নতুন অভিজ্ঞতার আশায় পরদিন ইন্টারভিউ দিলাম এবং নিজের চাপাবাজি;) ;) প্রতিভার কারনে নির্বাচিত হলাম। যাই হোক, কাল কাজ শেষ হয়ে যাবে। এখন মোটামুটি অবসর এবং এখন থেকে নিয়মিত পোস্ট পাবেন। গত পর্বে নিঝুম দ্বীপ এ যাওয়ার ঘাট পর্যন্ত এসে শেষ করেছিলাম। আজ এর পর থেকে শুরু করছি।
ট্রলার যাত্রী নিয়ে ওপাড়ে গেছে। আমরা নাস্তা শেষ করতেই ট্রলার চলে এলো। নদীতে ভাটা চলছিল। প্রায় হাঁটু পর্যন্ত কাদাপথ মাড়িয়ে ট্রলার এ উঠলাম। নদীতে ইলিশ মাছ ধরা দেখলাম। ট্রলার যখন নিঝুম দ্বীপ এর কাছাকাছি তখন কিছু অদ্ভুত মাছ দেখলাম। দেখলাম মাছগুলো পানির উপরে ওড়ার মত করে সাঁতার কাটছে। মাঝে মাঝে লাফ দিয়ে পাড়ে উঠে আসছে। আবার পানিতে লাফিয়ে পড়ছে। পরে জেনেছিলাম ওইগুলো কে লোকাল ভাষায় চিরিং মাছ বলে। কিছুক্ষণ পর নিঝুম দ্বীপে আবার কাদাপথ মাড়িয়ে পা রাখলাম। অবশ্য একটু পথ হাঁটার পরেই একটা নলকূপ পেয়ে গেলাম। পা ধুয়ে চিন্তা করছিলাম কোন দিক দিয়ে তাড়াতাড়ি দ্বীপটা ঘুরে শেষ করা যায়, হরিণ এর দেখা পাওয়া যায়। দুপুর ২ টায় লঞ্চ, কাজেই ১২ টার মধ্যে ঘোরাঘুরি শেষ করতে হবে। এমন সময় একজন খবর নিয়ে এলো, নিঝুম দ্বীপ এ এই পাশে দেখার মত কিছু নেই। দেখতে হলে দ্বীপ এর আরেকপাশে যেতে হবে। ঐখানে সৈকত আর কেওড়া বন আছে। আরও একটা খবর পেলাম যে হরিণ দেখার জন্য আমাদের আগমন তা শুধু খুব ভোরে আর সন্ধ্যার সময় দেখা যায় কারণ হরিণ শুধু ঐ সময়ে খাওয়ার জন্য বের হয়। সুতরাং, হরিণ দেখতে হলে আমাদের একদিন নিঝুম দ্বীপ এ থাকতে হবে এবং ভালো হোটেল দ্বীপ এর আরেক পাশে। কি আর করা, বাসায় ফোন দিয়ে বললাম নিঝুম দ্বীপে ঘুরতে চলে এসেছি আর আগামীকাল বিকেল এর আগে বাসায় আসা সম্ভব নয়। মা বাবা আমার কৃতকর্মে খুব খুশি হইয়া অনেকক্ষণ মধুবর্ষণ;) ;) করলেন। যাই হোক কিছুক্ষণ পরে কাঁচারাস্তা ধরে আমাদের মোটরসাইকেল যাত্রা শুরু হল।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×