somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন হওয়া উচিত কোটা পদ্ধতি

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা পদ্ধতি হতে হবে শক্তিশালী, বাস্তবমুখী এবং সময়োপযোগী। এটা মূলত দেশের সকল মানুষকে অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করে দেয়।শিক্ষার সমতা সৃষ্টির প্রয়াসে কোটা পদ্ধতি খুবই অর্থবহ।আর এ জন্যই একটি শক্তিশালী সাংবিধানিক ভিত্তি দরকার যা কোটা পদ্ধতিকে অর্থবহ করে তুলবে। তবে এর সমন্ধে সকল মানুষকে একটা স্বচ্ছ ধারনা দেওয়া প্রয়োজন যা অন্য সকল মানুষ (কোটা বিহীন) কোটাধারীকে শত্রু বলে গণ্য করবে না। এখন প্রশ্ন হল কোটা কেন প্রয়োজনঃ
১। শিক্ষায় সমতা (দেশের সর্বস্তরের জনগণকে শিক্ষিত করার প্রয়াসে এলাকাভিত্তিক/জাতিগত/গোত্রভিত্তিক/*পরিবার ভিত্তিক কোটা ব্যবস্থা রাখা যেতে পারে)
(*যে সকল পরিবারে কেউই উচ্চশিক্ষায় শিক্ষিত নয়, কেবল তারাই এর অর্ন্তভুক্ত হতে পারে।)
২।চাকুরী কিংবা প্রতিনিধিত্বের ক্ষেত্রে সমতা আনার লক্ষে এলাকাভিত্তিক/জাতিগত/গোত্রভিত্তিক/*পরিবার ভিত্তিক কোটা ব্যবস্থা রাখা যেতে পারে। তবে প্রতিনিধিত্বেরক্ষেত্রে পরিবার ভিত্তিক কোটা প্রযোজ্য নয়।
কারা এই কোটায় অর্ন্তভুক্তি পেতে পারেঃ
১।পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজ তথা রাষ্ট্রের মূলস্রোতে আনার জন্য ।
২।বিভিন্ন নৃগোষ্ঠী যারা অনুন্নত জীবন ধারায় অভ্যস্ত।
৩। বিভিন্ন এলাকা/গ্রাম/মহল্লা/এমনকি পরিবার(অনগ্রসর ও শিক্ষা থেকে বঞ্চিত)।
কি অনুপাতে হতে পারেঃ
১। কোটার অনুপাত জনসংখ্যার অনুপাতে বন্টন করা যেতে পারে। ধরুন, নৃগোষ্ঠীর অনুপাত মোট জনসংখ্যার ২%। সুতরাং, তাদের কোটা ২% এর বেশী হতে পারে না।
২।মাতৃভাষায় শিক্ষা প্রদানের লক্ষে ওই একই ভাষাভাষীদের অতিরিক্ত কোটা প্রদান করা যেতে পারে।**
(** কোটাধারী শিক্ষকগণকে অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে যোগ্য করে তুলতে হবে।)
কোটাব্যবস্থার মেয়াদ কি তাহলে অসীম???? না। সরকার কোটা নির্ধারণের সময় অবশ্যই সময়সীমা উল্লেখ করবে। যেমন, সিলেটের খাসীয়াদের জন্য ০.১% কোটা নির্ধারন করল। এই দশ বছরে যাতে ওখানকার জনগন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তৎজন্য বৃত্তি প্রদান, ভাল শিক্ষক নিয়োগ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ সহ জীবনযাত্রারমান উন্নয়নে বলিষ্ট ভুমিকা পালন করতে হবে। অন্যথায় হাজার বছর ধরে এই পদ্ধতি চালু থাকলে ও কোন কাজ হবে না। যেমন, নৃগোষ্ঠীর কোটা তুলনামূলকভাবে চাকমারাই এককভাবে ভোগ করছে। অন্য কোন গোষ্ঠীর উন্নয়ন চোখে পরে না।
চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার অর্থ হল, কোটাধারীর শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত নয়। তার শিক্ষায় গলদ রয়েছে। একজন কোটাধারী যখন কোন বিশ্ববিদ্যালয়ে কোটা সুবিধায় আসন লাভ করে, তখন তাকে ওই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের উপযুক্ত গড়ে তুলতে কর্ত্তৃপক্ষকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে এটা ভাল হবে যদি রাষ্ট্র ঠিক করে দেয় যে, কোটাধারী তার জীবনে একবারই কোটা প্রয়োগ করতে পারবেন।
রাহুল রাজ
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×