somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় যাচ্ছি আমরা?

২১ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন কয়েক আগে আমার প্রিয় এক বন্ধুর বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। ফেরার সময় বন্ধুটি বলেস্না "ওকেইজ দোসত্দ... নেট এ দেখা হবে"। সেই তখন থেকেই এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুর-পাক খাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? আর কতো বদলাবো আমাদের জীবন ধারনের স্টাইল? এখন কারো সাথে সরাসরি দেখা হওয়ার দরকার হয়না। মেসেঞ্জারে এ্যড করা আছে। যে যখন আসে দেখা হয়.. কথা হয়.. এক সাথে অনেক বন্ধুর আগমনে জনসভার (কনফারেন্স) সৃষ্টি হয়... কত্তোকি...

নেট এর বদৌলতে ঘড়ে বসেই জাম্পেশ আড্ডার আয়োজন হয়ে যায় পৃথিবীর যেই প্রানত্দেই থাকিনা কেন। ওয়েব ক্যাম এর বদৌলতে রিয়েল লাইফ ফিলিংসটা বাড়তি পাওয়া... একটা সময় আড্ডাতে অত্যাবশ্যকীয় ছিলো মুড়ি ভাজা আর ধুমায়িত চা ... আহ.. কত্যোদিন এই সুবাস টা পাই না... খুউব মিস করি... আচ্ছা মান্নাদে যদি আগে বুঝতে পারতো পৃথিবীর এই সিচুয়েশন হবে... কফি হাউজে আর আড্ডা জমবে না... সেই 7 জন বন্ধুকে ঘরে বসেই ধরা সম্ভব... তাহলে তার গান টা ক্যামন হতো? আদৌ কি এমন একটা গান আমরা পেতাম?

মুখে কথা বলাটা সেই কবেই শেষ হয়ে গেছে... না ভরকাবেন না... আমি শব্দ প্রতিবন্ধী না... আসলে বদলে গেছে কথা বলার ধরন... এখন কথা হয় ইমেইল এ, কথা হয় ইয়াহু/এমএসএন/স্কাই পি/এমআইআরসি/আওল/আইসিকিউ-তে... এখন আর মুখে কোন কথা বলা লাগে না... কথা হয় আঙ্গুল দিয়ে... আমার সমসত্দ আবেগ, অনুভুতির দৃশ্যমান হয় হাতের দশটি আঙ্গুলের মাথা থেকে... ইমোটিকন এর মাধ্যমে... আরো কত্তোকি যে দেখবো...

বাল্যকারে পাড়ার লাইব্রেরীতে গেলে অনেক বইএর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতাম। কোন একটি বিশেষ বই এর জন্য সমসত্দ লাইব্রেরী তন্ন তন্ন করে খুজতাম। আর আজ? ঘরে বসে দেশ বিদেশের বিখ্যাত বই/জার্নাল/রিপোর্ট/এনসাইক্লোপিডিয়া কয়েকটি আঙ্গুলের আলতো ছোয়ায় নিমিশেই হাজির করে ফেলছি। এই তো কিছুদিন আগেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীটা কখন মহলস্নায় আসবে আর সদ্য সমাপ্ত বইগুলো বদল করে নতুন কিছু বই নিবো। সময় পেলেই মহানগর পাঠাগার এ ও যাওয়া হতো। কত্তো স্মৃতীবিজরীত বৃটিশ কাউন্সিল। অথচ এখন? ছোট্ট এই যাদুর বঙ্টা সব কিছু কি দ্রম্নত গতিতে বদলে দিচ্ছে। কিন্তু পাচ্ছিনা সেই নতুন বইয়ের গন্ধ... যেটা বই এর সাথে অনত্দরের একটা টান তৈরী করতো।

সেই প্রশ্নটা আবারো চলে আসছে.. আসলে এর শেষ কোথায়? আর কতো বদলাতে হবে নিজেকে? প্রযুক্তির এই দ্রম্নত সম্প্রসারণে আমাদের অনুভুতীগুলো কি ভোতা হয়ে যাচ্ছেনা? আমার একটা কাজিন ইংলিশ মিডিয়ামের ক্লাস থ্রিতে পরে... সে ঊনসত্তর/ঊনত্রিশ কতো-তে হচ্ছে সে জানে না... ইংরেজী মাধ্যমের একটা অংশ বের হচ্ছে বিকৃত উচ্চারনে কথা বলতে বলতে। নিজ দেশে প্রবাসী? মনটা খারাপ হয়ে গেলো... আর লিখতে ইচ্ছা করছে না...

কেউ যদি কষ্টকইরা এই পর্যনত্দ আইসা থাকেন... তাইলে আপনেরে ধন্যবাদ... ভালো থাইক্যেন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×