somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহিলাটি বললেন - আপনি এভাবে শরীরে হাত দিচ্ছেন কেন?

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রাম থেকে বাসে করে আসছিলাম। রাত প্রায় চারটা। খুব দ্রুত গতিতে বাসটি ঢাকার অভিমুখে। যাত্রীরা আয়েশে ঘুমাচ্ছে। আমার পাশের যাত্রী ঘুমের ঘোরে মাঝে মাঝে আমার কাঁধে মাথা ঠুকছে। চলন্ত বাসে আমি ঘুমাতে পারিনা। কী আর করা। জানালার বাইরে নির্জীব পরিবেশটা আমার সময় কাটানোর সম্বল।
কাঁচপুর ব্রিজ পার হলে বাসটি আচমকা ব্রিক কষলো। লাইটগুলো জ্বলে উঠলো। সবাই নড়েচড়ে বসলো। ৪/৫ জন লোক টর্চ নিয়ে বাসে উঠল। তাদের মধ্যে তিনজন পুলিশের ড্রেসে। বাকি দুইজন ক্যাজুয়েলে। নিশ্চয় কোন ইনপরমেশন আছে বাসে কোন অবৈধ জিনিস অথবা কোন আসামি আছে। আমার পেছনে ( যেটি বাসের শেষ প্রান্ত সিট) সেখানে এক মহিলা এবং একজন পুরুষ যাত্রী । পুলিশের লোকজন আমার সামনের আসনগুলোতে খুব বেশি সময় না নিলেও শেষের আসনগুলোতে অনেকক্ষন সময় নিচ্ছেন। মহিলাটি বার বার বলছেন, আমরা কোন অপরাধী কিংবা আমাদের কাছে অবৈধ কিছু নাই। কথা শুনে বুঝা যাচ্ছে, গ্রামের সাদা-সিধে টাইপের এবং বয়স ৩০/৩৫। কিছুক্ষণ পর মহিলা বললেন, কি ব্যপার! আপনি আমার শরীরে এভাবে হাত দিচ্ছেন কেন? এখানে হাত দিলেন কেন? অনেকটা চিৎকার করে বললে বাসের অন্যান্য যাত্রীরা বসা থেকে উঠে পেছন ফেরে তাকালেন। মনে হলো যেন ফিরে তাকানো ছাড়া আমাদের কারো কিছু বলার কিংবা করার নাই! নিজেকে কেমন জানি খুব অপরাধী মনে হলো! পুলিশের লোকগুলো মহিলাটিকে বাস থেকে নামতে বললেন। অনেক কাকুতি মিনতি করার পরও পুরুষ সঙ্গী সহ তাদের নামতে বাধ্য করলেন। বাসটি আবার ঢাকার উদ্ধেশ্যে রওনা দিল। জানিনা ঐ মহিলার ভাগ্যে কী ঘটেছে...! জানিনা কেনইবা মহিলাকে বাস থেকে নামালেন!! গোপনাঙ্গে হাত দেয়ার কারনে মাহিলাটি প্রতিবাদ করায় কাল হলো কিনা তাও জানিনা!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৫
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×