সকাল বেলা অফিসে এসে দেখলাম গতকালের মত আজকেও ডিপার্টমেন্টের বস নাই। আর জাপানী মেইন বস তো সেই কবে থেকেই জাপানে। কি মজা! সকাল থেকেই শুরু হলো ব্লগিং। একটু পরে দেখি ইয়াহু মেসেন্জারে ক্লাসমেটরা সব অনলাইনে আসতেছে। অনেকদিন পর ওদের সাথেও প্রাণ ভরে আড্ডা দিলাম।
অবশেষে জুম্মার নামাজের সময় হয়ে এল। জুম্মার নামাজের জন্য অফিস থেকেই একেবারে ওযু করে বের হই। কারণ মসজিদে অনেক ভীড় থাকে। কিন্তু অফিসে কোন ওযুখানা নাই। তাই বেসিনে পা উঠিয়ে ওযু করতে হয়।
তো সব কিছু করা শেষ শুধু পা ধোয়া বাকি। পা টা বেসিনে উঠানোর জন্য ফ্লোর থেকে আধা ফুট উঠাইছি ওমনি পিছনে ধড়াম করে দরজা খুলে অফিসের সিংহলিজ এজিএম প্রবেশ করলেন আর পাশের বেসিন টাতে হাত ধোয়া শুরু করল্লেন। আমি কি আর করব আরো কয়েকবার কুলি করলাম আর আরো কয়েকবার হাত মুখ ধুলাম
আরেকদিন তো মহাসুখে একপা ধোয়ার পর আরেক পা বেসিনে উঠিয়েছি এমন সময় টয়লেট থেকে জাপানী বস বেরিয়ে এলেন। কি আর করা উনি পাশের বেসিনে হাত ধুইতেছেন আর আমি আমার পা ধুইতেছি
তবে শুক্রবার অন্যান্য দিনের চেয়ে একটু সুবিধা আছে। তাহলো অন্যান্য দিন যেখানে মাত্র ১ ঘন্টা লান্চ আওয়ার পাই, সেখানে শুক্রবার নামাজের জন্য সহ লান্চ আওয়ার সব মিলায়ে ২ ঠেকে আড়াই ঘন্টা
তবে দিনের সবচেয়ে আনন্দ দায়ক ব্যাপার হল ,যেহেতু আজকে ডিপার্টমেন্টের বস নাই তাই আজকে আরাম করে ব্লগানো যাবে। যেমন গতকাল অনেক সময় নিয়ে একটা আজাইরা পোষ্ট দিছি। যারা যারা দেখে বিরক্ত হতে চান এইখানে কিলিক করেন ।
ভাবতেছি আজকেও আরেকটা দিব। রোজা আসার আগেই বিয়াপক খানাপিনার পোষ্ট। যারা যারা ঐ পোষ্ট দেইখা বিরক্ত হতে চান অয়েট করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




