কোন সম্বোধন ছাড়াই শুরু করলাম,আসলে অনেকদিন চিঠি লিখি না কাউকে,আর কিভাবে শুরু করব তাই নিয়ে অনেক চিন্তায় ছিলাম.........কারন কাওকে কখনও লিখতে হয় নি,এভাবে।আর একটা কথা কি নামে ডাকব তোমায় তা তো তুমি আমাকে বলনি,আর কি নামেই বা ডাকব আমি তোমায়?
যাক সে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে,আসলে চুয়েটের যন্ত্র কৌশল সাবযেক্টে পড়তে পড়তে যন্ত্রনা নামক জিনিস টা একদম শরীরে গেথে গেছে...
তাই তো তোমাকে লিখতে বসা,জানি না কি লিখব কিন্তু তোমাকে জানাতে ইচ্ছে করছে না বলা অনেক কথা...।।
যে কথা হয় নি বলা তোমায়
যে কথা শুনতে চাওনি তুমি
কি বলব তোমায় আমি, না আজ আর হবে না বলা
অভিমানে দুরে রাখব তোমায়
ইতি
সেই আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


