তুমি যদি হও সূর্যের অগ্নিশিখা
তেজদ্বীপ্ত কোন এক দিধা
অথবা গোধূলীর শান্ততা......
অবিশ্রান্ত পথ চলা
তুমি যদি হও চাদের মৃদু হাসি
সেখানে রহস্য আমার আবিস্কার
অথবা শান্ত দখিনা বাতাসের রাশি
এ যেন অজানা এক ভাবনা
জীবন আমার বাধা তাহার পথে
আকাশ আর চাঁদ
অথবা মনের অজান্তে
খুজে যাওয়া...
না পাওয়ার মিছিলে সামিল হওয়া
অথবা কখনও কখনও হারিয়ে যাওয়া
তুমি অজানা গন্ত্যব্য
না জানা পথে
অজানা কোন সপ্নলোকের
আমার সপ্নহীন পথচলা...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


