somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের হাস্যকর কৌশল

১৯ শে জুলাই, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনসংখ্যা কম দেখিয়ে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে প্রদর্শনের কৌশল নিয়েছে সরকার। এমন অভিমত প্রকাশ করে বিশেষজ্ঞরা বলেছেন, ভুল তথ্য-উপাত্ত উপস্থাপন করে সরকার সাময়িক বাহবা পেতে পারে। কিন্তু এতে প্রকৃতপক্ষে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য তাদের অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন, এসব তথ্যের ওপর বিশ্বাস রাখা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন তথ্যের সঙ্গে ইদানীং বাস্তবতার মিল পাওয়া যায় না। এর কারণ হিসেবে তারা বলেছেন, সরকার প্রতিষ্ঠানটির ওপর প্রভাব বিস্তার করছে। এতে মূলত দেশেরই ক্ষতি হবে। এসব না করে সামগ্রিক উৎপাদন বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশের জনসংখ্যা কত হবে এ ব্যাপারে প্রত্যেকেরই কমবেশি ধারণা রয়েছে। সরকার যে তথ্য প্রকাশ করেছে তা বিশ্বাসযোগ্য নয়। এর সংখ্যা কম দেখিয়ে সরকার জনগণ ও বিদেশের কাছ থেকে বাহবা নেওয়ার কৌশল নিয়েছে। জনসংখ্যা কম দেখিয়ে উৎপাদনের হার বেশি দেখালে স্বাভাবিকভাবে মাথাপিছু আয় বেশি দেখানো যাবে। কিন্তু প্রকৃতপক্ষে দারিদ্র্য কমবে না। মানুষের আয়ও বাড়বে না। এতে মধ্য আয়ের দেশ গড়ার স্বপ্ন উল্টো বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার মাথাপিছু আয়ের তথ্যে মিল নেই। যদিও অর্থনৈতিক সমীক্ষায় বিবিএসের তথ্যও ব্যবহার করার কথা। বিবিএস বলছে, সদ্য বিদায়ী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৩৬ টাকা। সেখানে অর্থনৈতিক সমীক্ষায় মাথাপিছু আয় দেখানো হয় ৫৭ হাজার (৮১৮ ডলার) টাকার ওপরে। এই অসঙ্গতির ব্যাপারে জানতে চাওয়া হলে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার ওই তথ্যের উৎস সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ করে। সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশে মাথাপিছু মাসিক আয় ২ হাজার ৫৫৩ টাকা। এই হিসাবকে ভিত্তি করেই বার্ষিক মাথাপিছু আয় বের করা হয়েছে।

এ ছাড়া সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দেশে দারিদ্র্যের হার ২০০৫ সালের তুলনায় সাড়ে ৮ শতাংশ কমিয়ে ২০১০-১১ অর্থবছরে তা সাড়ে ৩১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ ব্যাপারেও বিশেষজ্ঞরা দ্বিমত প্রকাশ করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য ও জিডিপির হারের ব্যাপারে সাম্প্রতিক প্রকাশিত তথ্য বিশ্বাস করা যায় না। কেননা, যেখানে পরিবার পরিকল্পনার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে, সেখানে জনসংখ্যা এত কম হয় কীভাবে। এ ছাড়া আদমশুমারির প্রতিবেদনে বরিশালে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। এমন তথ্যে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১১-এ বলা হয়েছে দেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৩৯ দশমিক ৪ শতাংশ। অথচ এ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দেখানো হয়েছে। এতে হতবাক না হয়ে উপায় নেই। এভাবে সরকার জন্মনিয়ন্ত্রণে সফলতা দেখিয়ে মধ্য আয়ের দেশে পরিণত করার কৌশল অবলম্বন করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, মাথাপিছু আয় বাড়তে পারে তবে এতটা নয়। এ ছাড়া গত কয়েক বছরে দারিদ্র্যের হার এতটা কমেনি বরং কিছু এলাকায় বেড়েছে। কেননা বর্তমান পরিস্থিতিতে ধনীরা ধনী হচ্ছে আর দরিদ্ররা অতি দরিদ্র হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র পাল বলেন, প্রকাশিত আদমশুমারির প্রতিবেদন বিশ্বাস করা যায় না। কেননা, দেশের জনসংখ্যা হবে কমপক্ষে ১৫ কোটি। আর জনসংখ্যা কম দেখিয়ে মাথাপিছু আয় বেশি দেখানোর কোনো পরিকল্পনা থাকলে তা প্রকৃতপক্ষে অমঙ্গলই ডেকে আনবে। বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, কোনো দেশের মানুষের মাথাপিছু আয় ৯৩৫ ডলার বা তার কম হলে ওই দেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে গণ্য করা হয়। আর এর বেশি হলেই দেশটিকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের জনসংখ্যা তহবিলের তথ্যমতে, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ, অভ্যন্তরীণ উৎপাদন ও দারিদ্র্য বিমোচনের হার আশাব্যঞ্জক হলেও জনসংখ্যা বৃদ্ধির হার উদ্বেগজনক হওয়ায় সব সাফল্য ম্লান হয়ে যাবে। (নিউজটি পত্রিকা থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১১ রাত ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×