somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওহ তাই, বিয়ে প্রথা তাহলে আর লাগবে না?!

১৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়েতে নারীর অনাগ্রহ যে কারণে শিরোনামে একটি নিউজ। প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা। কি কি কারণে বর্তমান প্রজন্মের নারীরা বিয়ের কথা শুনলেই নাক সিটকান তা দেখানো উদ্দেশ্য! খবরটি এমন ভাবে প্রকাশ করা হয়েছিল তাতে মনে হবে বিয়ে না করা অনেক ভাল। বিয়ে মানেই বিশাল ক্ষতি। বিষয়টি তাদের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তাদের অনলাইন এডিশনে খবরটি স্ক্রলিং করে সারাদিন দেখানো হয়েছিল।

কেন বিয়ে করছেন না?
১। স্বাধীনচেতা নারীর জন্য বিয়ে নয়।
২। ঘরকুনো হয়ে থাকতে চান না। তাই বিয়েও করতে চান না।
৩। মা-বাবার মধ্যেকার সম্পর্ক খারাপ, তাই আমারও বিয়ের দরকার নেই।
৪। বিয়ে করলে বিচ্ছেদ হয়, তাই বিয়েই নয়!
৫। সংসার বা সন্তানের দায়িত্ব নিতে হয়, তাই বিয়ে নয়!
৬। বিয়ে সময়, শক্তি ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়, তাই কোনো দিনই বিয়ে নয়।


প্রথম আলো দেখিয়েছে উপরের ছয়টি কারণে নাকি নারীরা বিয়ের প্রতি আগ্রহী নয় এবং এক্ষেত্রে মাত্র দু'জন নারী ও একজন মনস্তাত্ত্বিক গবেষকের মতামত দেয়া হয়েছে। খবরটি পড়লে মনে হবে বর্তমান প্রজন্মের অধিকাংশ নারী বিয়ে বিরোধী। বিয়ের চেয়ে ক্ষতিকর বিষয় নারীর জন্য আর কিছুই নেই। অবশ্য নিউজের এক জায়গায় বলেছে, "আবার উল্টো চিত্রও কিন্তু আছে। কোনো কোনো নারী কিন্তু আবার বিয়ের জন্য পাগলও।" খেয়াল করুন কোন কোন নারী, অধিকাংশ নারী নয়। অর্থাৎ অধিকাংশ নারী বিয়ে বিরোধী। আবার কোন কোন নারী কেন বিয়ের পক্ষে তার স্বপক্ষে কারো মতামত বা কারণও দেয়া হয়নি।

সমাজ ও মানবজীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কয়েকজন বিয়ে বিরোধী নারীর মতামতের উপর ভিত্তি করে প্রচার করে কি বুঝানো হলো? আর এ খবরটি বাংলাদেশের জন্যও কতটুকু উপযোগী? প্রথম আলোর মতো দেশের শীর্ষস্থানীয় পত্রিকা অজানা কোন ওয়েবসাইটকে সূত্র হিসেবে দেখিয়ে খবরটি প্রচার করার কি উদ্দেশ্য? বাংলাদেশের নারীদের বিয়ে বিরোধী করার উদ্দেশ্য কি এসব প্রচার করা হচ্ছে?

তাহলে কি নারীর বিয়ের প্রয়োজন নেই? বিয়ের বিপক্ষে যে কারণ গুলো দেখানো হয়েছে তার কি আসলে কোন ভিত্তি আছে? বিয়ের বিরুদ্ধে বলার জন্য এসব কোন কারণ হতে পারে? বিয়ের পক্ষে বলার মতো কোন কিছু নেই? তাই বিয়ের পক্ষে বলার মতো কোন নারীকে পাওয়া যায়নি? বিয়ে প্রথা তুলে দিয়ে নারীকে অবাধ ও বেপরোয়া যৌনাচারের দিকে উৎসাহ দেয়া হচ্ছে?

আগের পোস্ট- ওহ, অবাধ যত্রতত্র যৌনতা তাহলে স্বাভাবিক বিষয়?!
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×