somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭৯ নম্বর সড়ক

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশানের ৭৯ নম্বর সড়কে যাওয়ার সবগুলো রাস্তাতেই পুলিশের সতর্ক প্রহরা আছে। রয়েছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চৌকি। আর হলি আর্টিজান বেকারি যাওয়ার গলির মুখে রাখা আছে তারকাঁটার ব্যারিকেড। অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকেই যেতে দেয়া হচ্ছে না ভেতরে। তারপরও উৎসুক মানুষ রেস্তোরাঁয় ঢোকার মুখে দাঁড়িয়ে সামনে তাকিয়ে থাকেন। যেখানে পুলিশের ব্যারিকেড সেখানে এসে ভেতরের অবস্থা জানতে চান।
হলুদ রঙের ব্যারিকেডের ওপরে ১ জুলাইয়ের জঙ্গি হামলায় নিহতদের স্মরণে বেশ কিছু কাগজের প্ল্যাকার্ড ঝোলানো আছে। বৃষ্টিতে ধুয়ে লেখাগুলো বেশ অস্পষ্ট হয়ে গেছে। কিছু আবার ছিঁড়েও গেছে। তবে ডিজিটাল ব্যানারগুলো এখনো আছে ভালোভাবেই। একটিতে লাল হরফে লেখা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা তোমাদের সঙ্গেই আছি।
ব্যারিকেডের সামনে রাখা ফুলগুলো এখন কিছুটা মলিন হয়ে এসেছে। গাঁদা আর গোলাপের পাপড়িগুলোতে লেগেছে তামাটে রং। তবে মলিন হয়ে যাওয়া ফুলগুলোর ভিড়ে তাজা ফুলও পাওয়া গেল। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বললেন, একজন জাপানি নাগরিক সকালে এসে দিয়ে গেছেন।
১ জুলাইয়ের ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন। ১৭ জন বিদেশি নাগরিকের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক। এরপর ১৫ দিন কেটে গেছে। হলি আর্টিজানে উৎসুক মানুষের ভিড়ও এখন অনেক কম। কেউ কেউ আসছেন আগের স্মৃতির সঙ্গে এখনকার অবস্থা মিলিয়ে দেখতে। ঢোকার সুযোগ অবশ্য পাচ্ছেন না। এমনই একজন হলেন তপন হালদার। পেশাগত কারণে আগে অনেকবারই সহকর্মীদের সঙ্গে আসা হয়েছিল হলি আর্টিজান রেস্তোরাঁয়। জঙ্গি হামলার পর আজই এসেছিলেন এর সামনে। পুলিশ সদস্যদের জিজ্ঞেস করছিলেন ভেতরে যাওয়া যাবে কি না। অনুমতি না পেয়ে ধরলেন ফেরার পথ।
পরিচিত একটি জায়গায় এমন হামলার পর দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা চিন্তিত আছেন বলে জানালেন তপন। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তা নিয়েই এখন ভয়ে থাকি।
বাড্ডার নতুন বাজার এলাকায় থাকেন সুহানা রহমান। টিভিতে দেখা হলি আর্টিজান বেকারিকে একপলক দেখতে এসেছিলেন এই গৃহবধূ। এই প্রতিবেদকের কাছেও জানতে চাইলেন রেস্তোরাঁর সঠিক অবস্থান। সুহানা বলেন, এমন নৃশংসতা কোনো ধর্মই সমর্থন করে না। জানালেন টিভিতে আর পত্রিকায় পড়েই জঙ্গিদের কাজকর্মে তিনি শিউরে উঠেছিলেন।
হলি আর্টিজান রেস্তোরাঁর সামনে দায়িত্বরত এস আই মো. মেহেদী হাসান বলেন, ঘটনার পর থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মানুষ আসছে। এখন ?আগের চেয়ে কম মানুষ আসছেন। বিদেশি নাগরিকেরাও আসছেন। আর আসছেন উৎসুক কিছু মানুষ। তবে সাধারণ মানুষের সেই ভিড় আর আগের মতো নেই।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×