somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচলিত হাদীস শাস্ত্রে সহীহ হাদীস বলতে নির্ভুল হাদীস বুঝায় কি?

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাসূল (সা.) এর সুন্নাহ তথা হাদীস ইসলামের জ্ঞানের দ্বিতীয় মূল উৎস। হাদীস না থাকলে ইসলামের অনেক বিষয় সঠিকভাবে যেমন বুঝা যেত না তেমনই অনেক মূল আমলও সঠিক ভাবে করা যেত না। হাদীসের ব্যাপারে ‘সহীহ হাদীস কথাটি শোনে নাই এমন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে সহীহ হাদীস বলতে প্রচলিত হাদীস শাস্ত্রে কী বুঝানো হয়েছে, এ কথাটি সঠিকভাবে জানে এমন মুসলমানের সংখ্যাও ভীষণ কম। আর ‘সহীহ হাদীসের প্রচলিত অর্থটি অধিকাংশ মুসলমানের জানা না থাকার কারণে মুসলমান জাতির যে পরিমাণ তি হয়েছে তার পরিমাণ নির্ণয় করা অসম্ভব। সহীহ হাদীস বলতে প্রচলিত হাদীস শাস্ত্রে কী বুঝায় বিষয়টি সঠিকভাবে না জানা পর্যন্ত, আমি নিজেও ব্যাপকভাবে তিগ্রস্ত হয়েছি বলে আজ পরিষ্কার বুঝতে পারছি। তাই হাদীস সম্বন্ধে মানব মনে সংশয় সৃষ্টি করা নয় বরং হাদীসের ভাণ্ডার থেকে ভুল হাদীস বাদ দিয়ে নির্ভুল হাদীস গ্রহণ করার প্রয়োজনীয়তা ও হাদীস যাচাইয়ের সহজ পন্থা উপস্থাপন করে দুনিয়া ও আখিরাতে জাতির ব্যাপক কল্যাণ করাই বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য।

আরবী অভিধান অনুযায়ী হাদীস শব্দের অর্থ
আরবী অভিধানে হাদীস শব্দের নিম্নোক্ত অর্থসমূহ পাওয়া যায়-
- কথা
- বাণী
- বক্তব্য
- খোশ-গল্প
- উপন্যাস
- উপকথা
- প্রচার করা
- নতুন
- আধুনিক

আল-কুরআনে হাদীস শব্দটি যে সকল অর্থে ব্যবহৃত হয়েছে
১. কুরআনের আয়াতে উল্লেখিত আল্লাহর কথা, বক্তব্য বা বাণী অর্থে
فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهَذَا الْحَدِيْثِ أَسَفًا.
অর্থ: তারা এই বক্তব্যের (হাদীসের) প্রতি বিশ্বাস ¯’াপন না করলে তুমি (রাসূল সা.) হয়তো নিজেকে ভীষণভাবে চিন্তাকিষ্ট করে তুলব।
(কাহাফ/১৮ : ৬)
ব্যাখ্য: এখানে কুরআনের আয়াত তথা কুরআনের আয়াতে উল্লেখিত আল্লাহর বক্তব্যকে হাদীস বলা হয়েছে।
أَفَبِهَذَا الْحَدِيْثِ أَنْتُمْ مُدْهِنُوْنَ.
অর্থ: এ কথা (হাদীস) কি তোমাদের (ভুল ধারণার) উপর প্রলেপ দেয় না? (ওয়াকিয়াহ/৫৬ : ৮১)
ব্যাখ্যা: এখানেও কুরআনের আয়াত তথা কুরআনের আয়াতে উল্লেখিত আল্লাহর কথা বা বক্তব্যকে হাদীস বলে উল্লেখ করা হয়েছে।
أَفَمِنْ هَذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَ.
অর্থ: তাহলে এসব কথায় (হাদীস) তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ? (নজম : ৫৯)
ব্যাখ্যা: এখানেও কুরআনের আয়াতে উল্লেখিত আল্লাহর কথা বা বাণীকে ‘হাদীস’ বলা হয়েছে।
২. নবীর কথা অর্থে
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيْثًا.
অর্থ: এবং নবী যখন তাঁর এক স্ত্রীর নিকট গোপনে একটি কথা (হাদীস) বললেন। (তাহরীম/৬৬ : ৩)
ব্যাখ্যা: এখানে নবীর বলা কথাকে হাদীস বলা হয়েছে।
৩. সাধারণ মানুষের কথা, বক্তব্য বা বাণী অর্থে
فَبِأَيِّ حَدِيْثٍم بَّعْدَهُ يُؤْمِنُوْنَ.
অর্থ: অতঃপর এটি বাদে অন্য কার কথাকে (হাদীস) তারা বিশ্বাস করবে?
(আরাফ/৭ : ১৮৫, মুরছালাত/৭৭ : ৫০)
ব্যাখ্যা: এ দুই স্থানে আল্লাহ বা রাসূল (সা.) এর কথা, বক্তব্য বা বাণী বাদে অন্য কারো কথা, বক্তব্য বা বাণীকে হাদীস বলে উল্লেখ করা হয়েছে।
৪. নতুন কথা, সংবাদ বা খবর অর্থে
هَلْ أَتَاكَ حَدِيْثُ مُوسَى.
অর্থ: মুসার খবর (হাদীস) তোমার নিকট পৌঁছেছে কি?
(ত্বাহা/২০ : ৯, আন-নাযিয়াত/৭৯ : ১৫)
ব্যাখ্যা: এখানে কুরআনের আয়াতে উল্লেখ করা খবর কে হাদীস বলা হয়েছে।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُوْدِ.
অর্থ: তোমার নিকট সেই সৈনিকদের খবর (হাদীস) পৌঁছেছে কি?
(বুরুজ/৮৫:১৭)
ব্যাখ্যা: এখানেও কুরআনের আয়াতে উল্লেখ করা বিশেষ একটি খবরকে হাদীস বলা হয়েছে।
৫. বর্ণনা করা, প্রকাশ করা অর্থে
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ.
অর্থ: তোমার রবের নিয়ামতের কথা বর্ণনা (হাদীস) করতে থাক।
(দুহা/৯৩ : ১১)
৬. স্বপ্নকালীন কথাবার্তা অর্থে
وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيْلِ الأحَادِيثِ.
অর্থ: স্বপ্নের (হাদীস) কথার ব্যাখ্যা তুমি আমাকে শিখিয়েছো।
(ইউসুফ/১২ : ১০১)
 তাহলে দেখা যায় যে, আল-কুরআনে আল্লাহ, নবী-রাসূল ও সাধারণ মানুষের কথা, বক্তব্য ও বাণী এবং বর্ণনা করা, প্রকাশ করা, সংবাদ (খবর), নতুন কথা, স্বপ্নকালীন কথাবার্তা ইত্যাদি অর্থে হাদীস শব্দটি ব্যবহৃত হয়েছে।
কুরআন হচ্ছে আল্লাহর কথা, বক্তব্য বা বাণীর হুবহু (অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যতিচিহ্নসহ উল্লেখিত) রূপ তথা নির্ভুল রূপ। তাহলে নিশ্চয়তা সহকারে বলা যায় যে, কুরআন যেখানে হাদীস শব্দ দ্বারা কারো কথা, বক্তব্য বা বাণী বুঝিয়েছে সেখানে ঐ কথা, বক্তব্য বা বাণীর হুবহু তথা নির্ভুল রূপকে বুঝিয়েছে। অর্থাৎ কুরআন অনুযায়ী হাদীস শব্দের একটি সংজ্ঞা হচ্ছে কারো কথা, বক্তব্য বা বাণীর হুবহু, নির্ভুল বা অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যথাযথ ভাবসহ উল্লিখিত রূপ।

রাসূল (সা.) হাদীস শব্দটি দ্বারা যা বুঝিয়েছেন
হজরত আবু হুরায়রা (রা.) রাসূল (সা.) এর নিকট জিজ্ঞাসা করলেন, ‘সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি কে, যে কিয়ামতের দিন রাসূল (সা.) এর শাফায়াত লাভে ধন্য হবে?’[ উত্তরে রাসূল (সা.) বললেন-
لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَلاَّ يَسْأَلُنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ لَمَّا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ.
অর্থ: আমার মনে হয় এ বিষয় (হাদীস) সম্পর্কে তোমার পূর্বে আর কেউই জিজ্ঞাসা করেনি। কারণ, আমার কথা (হাদীস) শুনার জন্যে তোমাকে সর্বাধিক আগ্রহান্বিত দেখা যায়। (বুখারী)
ব্যাখ্যা: এখানে রাসূল (সা.), একটি তথ্য এবং তাঁর মুখ থেকে বের হওয়া কথা, বক্তব্য বা বাণীকে হাদীস বলে উল্লেখ করেছেন। অর্থাৎ রাসূল (সা.) এখানে তাঁর মুখ নিঃসৃত কথা, বক্তব্য বা বাণীর হুবহু তথা অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যথাযথ ভাবসহ বর্ণনা করা রূপকে হাদীস বলেছেন।
 তাহলে দেখা যায়, কুরআন ও সুন্নাহ হাদীস শব্দটি দ্বারা যখন কারো কথা, বক্তব্য বা বাণী বুঝিয়েছে তখন ঐ কথা, বক্তব্য বা বাণীর হুবহু রূপকে বুঝিয়েছে। তাই কুরআন ও সুন্নাহ অনুযায়ী রাসূল (সা.) এর হাদীস বলতে বুঝায় রাসূল (সা.) এর কথা, বক্তব্য বা বাণীর হুবহু, নির্ভুল বা অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যতিচিহ্নসহ উল্লেখ করা রূপকে। আর যেহেতু কোন ব্যক্তি তার বক্তব্যকে কাজ বা সমর্থনের মাধ্যমেও প্রকাশ করতে পারেন তাই রাসূল (সা.) এর কাজ বা সমর্থনের হুবহু বা নির্ভুল রূপকেও তাঁর হাদীস বলা যাবে।

হাদীস শাস্ত্রে যে অর্থে হাদীস শব্দটি ব্যবহার করা হয়েছে
বিষয়টি সকল মুসলমানের ভাল করে জানা ও বুঝা দরকার। পুস্তিকার আলোচ্য বিষয়ের জন্যেও তা অতীব গুরুত্বপূর্ণ।
হাদীস শাস্ত্রে হাদীস শব্দটি একটি পরিভাষা হিসেবে নেয়া হয়েছে। আর এর অর্থ ধরা হয়েছে-রাসূল (সা.) এর পরের ৪ (চার) স্তরের (সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ী ও তাবে তাবে-তাবেয়ী) ঈমানের দাবিদার ব্যক্তিদের, রাসূল (সা.) এর কথা, কাজ বা সমর্থনের নিজ বুঝের, স্বীয় শব্দ প্রয়োগ করে উপস্থাপন করা বক্তব্য। অথবা ঐ সকল ব্যক্তি কর্তৃক তার পূর্বের স্তরের ব্যক্তির কথা, কাজ বা সমর্থনের হুবহু তথা অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যতিচিহ্নসহ উপস্থাপন করা বক্তব্য। কিন্তু কারো কথা, কাজ বা সমর্থন হুবহু উপ¯’াপন করা প্রায় অসম্ভব। তাই হাদীস শাস্ত্রে হুবহু উপস্হাপিত হওয়া হাদীসের সংখ্যা ভীষণ কম বা হাতে গনা কয়েকটি।

হাদীস শাস্ত্রের হাদীস শব্দের সংজ্ঞার মারাত্মক দুর্বলতা
হাদীস শাস্ত্রের হাদীস শব্দের মারাত্মক দুটি দুর্বলতা হল-
ক. ঈমানের দাবিদার ব্যক্তি নিষ্ঠাবান মুসলিম, দুর্বল মুসলিম বা মুনাফিক হতে পারে,
খ. নিজ বুঝকে স্বীয় ভাষায় বর্ণনা করার সুযোগ থাকায়-
 মুনাফিক ব্যক্তির নিজ বানানো কথা রাসূল (সা.) এর কথা বলে চালিয়ে দেয়ার সুযোগ থাকা,
 মু’মিন ব্যক্তির নিজ বুঝ ও উপ¯’াপনে দুর্বলতা থাকার কারণে রাসূল (সা.) এর কথা, কাজ বা সমর্থনের ভুল উপ¯’াপনের সম্ভাবনা থাকে। রাসূল (সা.) এর কথা হুবহু তথা অর, শব্দ, দাঁড়ি, কমা, সেমিকোলন ও যতিচিহ্নসহ উপস্থাপন করার পদ্ধতিতে এ দুর্বলতা থাকে না।

হাদীস সংরণ, সংকলন ও প্রচার ব্যবস্থার বিবর্তন ধারা
পুস্তিকার আলোচ্য বিষয়টি বুঝা সহজ হবে যদি হাদীসের সংরণ, সংকলন ও প্রচার ব্যবস্থার বিবর্তন ধারাটি সামনে থাকে। তাই চলুন প্রথমে এ বিষয়টি সংপ্তিভাবে আলোচনা করা যাক-

রাসূল (সা.) এর মক্কী জীবনের সময় হাদীস
সংরণ, সংকলন ও প্রচার ব্যবস্থা
নবুয়াতের শুরু থেকেই কুরআন নাযিল হওয়ার সাথে সাথে নিজের তত্ত্বাবধানে রাসূল (সা.) তা লিখে রাখার ব্যবস্থা করতেন। কিন্তু শুরু থেকে যত দিন পর্যন্ত মুসলমানরা বর্ণনা ভঙ্গি, উপস্থাপন পদ্ধতি, বিষয়বস্তু ইত্যাদি দেখে কোনটি কুরআনের আয়াত আর কোনটি তা নয়, এটি বুঝতে পারার যোগ্যতা অর্জন করেনি ততদিন পর্যন্ত হাদীস লিখতে রাসূল (সা.) নিষেধ করেছেন। এটি তিনি করেছিলেন কুরআনের সাথে তাঁর কথা মিশে যাওয়ার মাধ্যমে ইসলামের অকল্পনীয় তি এড়ানোর জন্যে। হাদীসগ্রšে’ এ বিষয়ে তাঁর যে বক্তব্য পাওয়া যায় তার একটি হচ্ছে-
لاَ تَكْتُبُوا عَنِّي وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّي وَلاَ حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
অর্থ: আমার বলা কথা লিখ না। কুরআন ব্যতীত অন্য কিছু কেউ লিখে থাকলে তা মুছে ফেল। তবে আমার কথা মৌখিকভাবে বর্ণনা করায় দোষ নেই। আর আমার নামে যে মিথ্যা প্রচার করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে নেয়। (মুসলিম : আবু সাইদ খুদরী (রা.)
রাসূল (সা.) এর এ ধরনের নিষেধাজ্ঞার কারণে মক্কী জীবনে হাদীস লিখে সংরণ করা হয়েছে বলে কোন প্রমাণ পাওয়া যায় না। তখন হাদীস সংরণের একমাত্র উপায় ছিল মুখস্থ রাখা। আর হাদীস প্রচারের একমাত্র উপায় ছিল মৌখিক প্রচার।
রাসূল (সা.) এর মাদানী জীবনের সময় হাদীস
সংরণ, সংকলন ও প্রচার ব্যবস্থা
হিজরতের পর তথা নবুয়্যাতের ১৩-১৪ বছর পর মুসলমানরা যখন, কুরআন ও হাদীসের পার্থক্য স্পষ্টভাবে বুঝার যোগ্যতা অর্জন করেছেন, তখন রাসূল (সা.) হাদীস লেখার সাধারণ অনুমতি দেন। এ ব্যাপারে উপস্থিত থাকা রাসূল (সা.) এর কয়েকটি হাদীসের একটি হচ্ছে-
হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আমি নবী করিম (সা.) এর হতে শোনা প্রতিটি কথা সংরণের জন্যে লিখে নিতাম। এটি দেখে কুরাইশ সাহাবীগণ আমাকে এ কাজ করতে নিষেধ করেন। আমাকে তাঁরা বলেন-
أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا؟
অর্থ: তুমি রাসূল (সা.) এর মুখে যা শোন তা সবই লিখে রাখ? অথচ রাসূল (সা.) একজন মানুষ। তিনি কখনও সন্তোষ ও কখনও রাগের মধ্যে থেকে কথা বলেন। (আবু দাউদ, কিতাবুল ইল্ম)
হজরত আবদুল্লাহ বলেন, অতঃপর আমি হাদীস লেখা বন্ধ করে দেই এবং একদিন রাসূল (সা.) এর নিকট বিষয়টি উপস্থাপন করি এবং বলি, ‘হে আল্লাহর রাসূল! কুরাইশরা বলে তুমি রাসূলের সব কথাই লিখছ? অথচ তিনি একজন মানুষ। সাধারণ মানুষের মত তিনি কখনও কখনও রাগান্বিত হয়ে থাকেন’। রাসূল (সা.) এ কথা শুনার সাথে সাথে নিজের দুই ঠোঁটের দিকে ইশারা করে বললেন-
اُكْتُبْ فَوَ الَّذِىْ نَفْسِىْ بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ اِلاَّ الْحَقّ.
অর্থ: তুমি লিখতে থাক। যে আল্লাহর হাতে আমার প্রাণ তাঁর শপথ, আমার এই মুখ হতে প্রকৃত সত্য কথা ছাড়া কিছুই বের হয় না।
এ কথা শুনার পর হজরত আবদুল্লাহ (রা.) রাসূল (সা.) কে জিজ্ঞাসা করলেন-
يَا رَسُوْلَ اللهِ اَكْتُبُ كُلَّ مَا اَسْمَعُ مِنْكَ.
অর্থ: হে রাসূল (সা.) আপনার নিকট থেকে যা কিছু শুনতে পাই তা সবই কি লিখে রাখব? রাসূল (সা.) বললেন,...........(হ্যাঁ)। আবদুল্লাহ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, ক্রুদ্ধ ও সন্তোষ উভয় অবস্থায় বলা সব কথাই কি লিখব? তখন রাসূল (সা.) চূড়ান্তভাবে বললেন-
نَعْمْ فَاِنِّىْ لاَ اَقُوْلُ فِىْ ذَلِكَ كُلِّهِ اِلاَّ حَقًّا.
অর্থ: হ্যাঁ এ সকল অবস্থায়ও আমি প্রকৃত সত্য ছাড়া কিছুই বলি না।
(দারেমী, আবু-দাউদ, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকেম, জামে বায়ানুল ইলমে ইবানুল বার)
এ ধরনের কিছু হাদীস থেকে জানা যায় মাদানী জীবনে রাসূল (সা.) হাদীস লেখার সাধারণ অনুমতিই শুধু দেননি হাদীস লেখার পথে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তিনি তা দূর করে দিতেন। রাসূল (সা.) এর অনুমতি ও উৎসাহ পেয়ে এবং হাদীস নির্ভুলভাবে সংরণের গুরুত্ব অনুভব করে যে সকল সাহাবী লেখাপড়া জানতেন (অতি অল্প সংখ্যক) তারা বিচ্ছিন্নভাবে হাদীস লিখে নিজ সংগ্রহে রেখে দিতেন, এমন প্রমাণ উপস্থিত আছে। তাছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনেও রাসূল (সা.) বিভিন্ন সাহাবীর দ্বারা লিখিয়ে নিতেন। তবে রাসূল (সা.) এর জীবদ্দশায় যেখানে কুরআন সংকলিত হয়নি সেখানে হাদীস সংকলিত হওয়ার প্রশ্ন আসে না।
মোটকথা রাসূল (সা.) এর জীবদ্দশায় হাদীস সংরণের প্রধান উপায় ছিল মুখস্থকরণ এবং হাদীস প্রচারের প্রধান বা একমাত্র উপায় ছিল মৌখিক প্রচার। রাসূল (সা.) এর ইন্তেকালের সময় সাহাবীর সংখ্যা ছিল প্রায় ১,১৪,০০০ (এক লাখ চৌদ্দ হাজার)। এই ১,১৪,০০০ সাহাবীর সকলের পে সব সময় রাসূল (সা.) কাছে থেকে তাঁর সকল কথা শুনা বা সকল কাজ দেখা সম্ভব ছিল না। তাই অধিকাংশ সাহাবীর জানা থাকা হাদীসের মধ্যে কিছু ছিল রাসূল (সা.) এর নিকট থেকে সরাসরি শুনা বা দেখা আর কিছু ছিল অন্য সাহাবীর (রা.) নিকট থেকে শুনা বা দেখা। এ দুয়ের অংশ এক এক সাহাবীর জন্যে এক এক রকম ছিল।

খুলাফায়ে রাশেদীনের সময় পর্যন্ত হাদীস
সংরণ সংকলন ও প্রচার পদ্ধতি
রাসূল (সা.) যতদিন জীবিত ছিলেন ততোদিন কারো পে তাঁর নামে মিথ্যা কথা প্রচার করা, রাসূলের কথাকে তাঁর কথা নয় বলে উড়িয়ে দেয়া এবং রাসূল (সা.) এর কোন কথার অপব্যাখ্যা করে ইসলাম ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার সুযোগ ছিল না। কারণ, তেমন কিছু ঘটলেই সাহাবায়ে কিরামগণ রাসূল (সা.) এর নিকট জিজ্ঞাসা করে সহজেই তার সমাধান করে নিতে পারতেন। রাসূল (সা.) এর ইন্তেকালের পর এই অবস্থার বিরাট পরিবর্তন ঘটে। একদিকে ওহীর জ্ঞান লাভের সূত্র ছিন্ন হয়ে যায় অন্যদিকে অনেক নও-মুসলিম ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়। কিছু মুনাফিকও মাথাচাড়া দিয়ে ওঠে। তারা রাসূল (সা.) এর নামে মিথ্যা হাদীস রচনা করারও চেষ্টা করে।
প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) ঐ মুনাফিক মুরতাদদের কঠোর হস্তে দমন করেন। হাদীস বর্ণনা করার ব্যাপারে তিনি অত্যন্ত কড়াকড়ি আরোপ করেন। বর্ণিত কোন হাদীসের সত্যতা প্রমাণিত না হওয়ার আগে তিনি তা গ্রহণ করতেন না। তবে তিনি যে কুরআনের পরেই হাদীসের গুরুত্ব দিতেন তা স্পষ্ট বুঝা যায় খলিফা নির্বাচিত হওয়ার পর তাঁর দেয়া প্রথম ভাষণ থেকে। সেখানে তিনি বলেছিলেন-
يَاَيُّهَا النَّاسُ قَدْ وُلِّيْتُ اَمْرَكُمْ وَلَسْتُ بِخَيْرِكُمْ وَلَكِنْ نَزَلَ الْقُرْآنُ وَسَنَّ النّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّنَنَ فَعَلَّمَنَا فَعَلِمْنَا.
অর্থ: হে লোকগণ, আমাকে তোমাদের (রাষ্ট্রের) দায়িত্বশীল বানানো হয়েছে অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। কিন্তু কুরআন নাযিল হয়েছে এবং নবী করীম (সা.) তাঁর সুন্নাত ও আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি আমাদের এই উভয় জিনিস শিা দিয়েছেন এবং আমরা তা শিখে নিয়েছি। (طبقات ابن سعد ج-৩، ص-১২৯) আবু বকর সিদ্দীক (রা.) নিজে ৫০০ (পাঁচশত) হাদীসের এক সংকলন তৈরি করেছিলেন। কিন্তু জীবনের শেষ ভাগে তিনি নিজেই তা নষ্ট করে দেন। এর কারণ হিসেবে মুহাদ্দিস ও ঐতিহাসিকগণ দু’টি বিষয় উল্লেখ করেছেন-
১. তিনি বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন যে, তাঁর সংকলিত হাদীসে একটি শব্দও যদি রাসূল (সা.) এর মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয়ে পড়ে তবে রাসূল (সা.) এর সতর্কবাণী অনুযায়ী তাঁকে জাহান্নামের ইন্ধন হতে হবে।
২. তাঁর মনে এ ভয়ও জাগ্রত হয় যে, তাঁর সংকলিত হাদীস গ্রন্থকে মুসলিম জনগণ, যদি কুরআনের সমতুল্য মর্যাদা দিয়ে বসে বা অন্য সাহাবীগণের বর্ণিত হাদীস অপো অধিক মর্যাদা দিতে শুরু করে, তা হলে ইসলামের বিশেষ তি হবে।
দ্বিতীয় খলীফা ওমর ফারুক (রা.) এর দৃষ্টিতেও ইসলামের ভিত্তি হিসেবে কুরআনের পরই ছিল সুন্নাহ তথা রাসূল (সা.) এর হাদীসের স্থান। তিনি অনেক হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করে ইসলামী রাজ্যের বিভিন্ন শাসকের নিকট প্রেরণ করেছিলেন এবং সর্বসাধারণ্যে সে সবের ব্যাপক প্রচার করার নির্দেশও দিয়েছিলেন। ইলমে হাদীসের শিা ব্যাপকতর করার জন্যে তিনি বিভিন্ন অঞ্চলে বহু শিা প্রতিষ্ঠানও করেন। কিন্তু জাল হাদীসের মারাত্মক কুফল থেকে মুসলমানদের রা করার জন্যে তিনিও আবু বকর (রা.) এর ন্যায় হাদীস বর্ণনা ও গ্রহণের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন। আবু মুসা আশআরী (রা.) এর বর্ণিত একটি হাদীসের সত্যতা প্রমাণের জন্যে তিনি তাঁকে বলেছিলেন-
لَتَاْتِيْنِىْ عَلَى ذَلِكَ بَيِّنَةٌ اَوْ لَاَفْعَلَنَّ بِكَ.
অর্থ: দলিল পেশ কর নইলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে।
(تذكرة الحفاظ ج-১، ص-৮. الحديث و المحدثون ص-৮০)
পরে তার সমর্থনে অপর এক সাহাবীকে পেশ করা হলে তিনি আশ্বস্ত হন।
হজরত ওমর ফারুক (রা.) এর সময়ই বিচ্ছিন্ন থাকা হাদীস সম্পদ সংকলন করার প্রশ্ন প্রথম উত্থাপিত হয়। ওমর (রা.) নিজেই এ বিরাট কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে অন্যান্য সাহাবীর সাথে পরামর্শ করেন। মুসলমানরা তাঁর অনুকূলেই পরামর্শ দেন। কিন্তু পরে তাঁর নিজের মনে এ সম্পর্কে দ্বিধা ও সন্দেহ উদ্রেক হওয়ায় এক মাস ধরে চিন্তা-ভাবনা ও ইস্তেখারা করেন। শেষে তিনি নিজেই একদিন বললেন-
اِنِّىْ كُنْتُ ذَكَرَتُ لَكُمْ مِنْ كِتَابَةِ السُّنَنِ مَا قَدْ عَلِمْتُمْ. ثُمَّ تَذَكَّرْتُ فَاِذَا اُنَاسٌ مِنْ اَهْلِ الْكِتَابِ قَبْلَكُمْ قَدْ كَتَبُوْا مَعَ كِتَابِ اللهِ كُتُبًا فَاَكَبُّوْا عَلَيْهَا وَتَرَكُوْا كِتَابَ اللهِ وَ اَنِّىْ وَاللهِ لاَ اُلَبِّسُ كِتَابَ اللهِ بِشَيْءٍ فَتَرَكَ كِتَابَ السُّنَنِ.
অর্থ: আমি তোমাদের হাদীস লিপিবদ্ধ ও সংকলিত করার কথা বলেছিলাম এ কথা তোমরা জান। কিন্তু পরে মনে হল তোমাদের পূর্বের আহলে কিতাবরাও এমনিভাবে নবীর কথা সংকলিত করে কিতাব রচনা করেছিল এবং আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল। আল্লাহর শপথ, আমি আল্লাহর কিতাবের সাথে কোন কিছুই মিশাবো না। অতঃপর তিনি হাদীস সংকলিত করার সংকল্প ত্যাগ করেন।
(مقدمة تنوير الحوالك موطا امام مالك ص-২، تقيد العلم ص-১৫০، جامع بيان العلم:ج-১، ص-৬৪، طبقات ابن سعد: ج-৩، ج-১، ص-২.৬، كنـز العمال، العلى متفى الهند:ج-৫، ص-২২৯)
বস্তুত সুসংবদ্ধ ও সংকলিত হাদীস গ্রন্থ পেয়ে লোকেরা হয়তো কুরআন থেকে তাকে বেশি গুরুত্ব দিবে এবং কেবল হাদীস অনুযায়ীই চলতে শুরু করবে, শুধুমাত্র এ ভয়েই ওমর (রা.) হাদীস সংকলনের কাজ পরিত্যাগ করেন। তিনি এটাকে যে নাজায়েয মনে করতেন না, তা তাঁর পূর্বোল্লিখিত কার্যকলাপ থেকে সহজে জানা ও বুঝা যায়।
হজরত উসমান (রা.) এর বর্ণনা করা হাদীসের সংখ্যা কম থাকার বিষয়ে তাঁর নিজের বক্তব্য হচ্ছে-
مَا يُمْنِعُنِىْ اَنْ اُحَدِّثَ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنْ
لاَ اَكُوْنَ اَوْعَى اَصْحَابِهِ عَنْهُ وَلَكِنِّىْ اَشْهَدُ لَسَمِعْتُهُ يَقُوْلُ مَنْ قَالَ عَلَى مَالَمْ اَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ.
অর্থ: রাসূল (সা.) এর সাহাবীদের মধ্যে আমি কম হাদীস জানি এটি রাসূল (সা.) এর হাদীস বর্ণনা থেকে আমার বিরত থাকার কারণ নয়। আসল কারণটি হচ্ছে, আমি স্যা দিচ্ছি, আমি নিজেই রাসূল (সা.) কে বলতে শুনেছি যে, আমি যা বলিনি যদি কেউ তা আমার কথা হিসেবে বর্ণনা করে তবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
(طبقات ابن سعد-৩، ق اول، ص-৩৯، مسند امام احمد: ج-১، ص-২৫)
তাই হজরত উসমান (রা.) এর বর্ণনা করা কয়েকটি মাত্র হাদীস পাওয়া যায়।
হজরত আলী (রা.) হচ্ছেন সে কজন সাহাবীর মধ্যে এমন যাঁরা নিজ হাতে রাসূল (সা.) এর হাদীস লিখে রেখেছিলেন। তাঁর লিখিত হাদীস ভাঁজ করে তিনি তাঁর তলোয়ারের খাপে রেখে দিয়েছিলেন।
(বুখারী, মুসনাদে আহমদ)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×