somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্বডিম্ব - ২

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশ্বডিম্ব – ২
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।


১। অপেক্ষা
স্থান : ইসাপুরা, রূপগঞ্জ।
সময় : ০৭/১২/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : আমার এক বন্ধু বসিরের শ্বশুর বাড়ী ইসাপুরাতে। সব বন্ধুদের দাওয়াত ছিল শীতের পিঠা খাওয়ার। বর্ষা ইসাপুরা যাই আমরা ইঞ্জিন নৌকায় চড়ে। বর্ষা শেষে অনেক নৌকাই এভাবে অপেক্ষা করে পরবর্তী বর্ষার জন্য।



২। ঝগড়া
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : রাজবাড়ীতে গিয়েছিলাম একটি বিয়ের আনুষ্ঠানে। গ্রামের বাড়ীর উঠনে দুটি মুরগি তাদের ছানাদের নিয়ে বেড়াতে বেড়াতে ঝগড়া লেগে যায়।



৩। ভয়
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : উঠনে দুটি মুরগি তাদের ছানাদের নিয়ে বেড়াতে বেড়াতে ঝগড়া লেগে যায়। বাচ্চারা তখন ভয় পেয়ে এক কোনায় জড়সড় হয়ে ডাকতে ছিল, হয়ত কাঁদতে ছিল।



৪। আশ্রয়
স্থান : কুমিল্লা।
সময় : ১৯/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : কুমিল্লার এক গ্রামে গিয়ে ছিলাম বিয়ের অনুষ্ঠানে। বাড়ির পাশে পাঁচ-মিশালি একটি সবজি বাগানে লাউ-ফুলে আশ্রয় নিয়েছে অন্য একটি লতা।



৫। লালিমা
স্থান : সিলেট।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80





৬। বিদায় বেলা
স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
সময় : ২৮/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : সেন্টমার্টিন থেকে ফিরে বিকেলটা কাটিয়েছি সৈকতে। দিনের বিদায় বেলায় এই রূপ সব সময়ই টানে।




৭। চিড়িং
স্থান : কস্তূরী ঘাট, কক্সবাজার।
সময় : ২৮/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : বিচিত্র এক মাছ। জল, কাদা আর ডাঙ্গা তিন যায়গাতেই চড়ে বেড়ায়। কাদার উপরের দাগগুলি ওরই চলার পথের নিশানা। মহেশখালী যাওয়ার সময় কস্তূরী ঘাটে এর দেখা মেলে।




৮। ঘাটের কথা
স্থান : দমদমিয়া জাহাজ ঘাট, টেকনাফ।
সময় : ২৬/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : চমৎকার একটা ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ট্যুর ছিল। জাহাজের ওপেন ডেক থেকে তোলা এই ছবি।




৯। প্রিয় মুখ
স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার, ঢাকা।
সময় : ২০/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : আমার মেয়ে সাইয়ারা। আমার জন্মদিনে ওদের বেড়াতে নিয়ে গিয়েছিলাম নভো থিয়েটারে।




১০। অদম্য
স্থান : কুমিল্লা।
সময় : ৯১/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির গল্প : কিমিল্লার দিকে এক গ্রামে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে। চলন্ত গাড়ি থেকে তুলেছি এই ছবিটি। এই ভাবে এই অদম্য ইচ্ছে নিয়ে চলেছে এরা স্কুলের পথে।

প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা


এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×