somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসমানীরা তিন বোন – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : আসমানীরা তিন বোন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : জুন ২০০২
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৯৬



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
জমীর আলী আগে মাটিকাটার কাজ করতো, সে অলস প্রকৃতির মানুষ তাই মাটিকাটার কাজ ছেড়ে এখন ভিক্ষা করে। তার তিন মেয়ে আসমানী, জামদানী আর পয়সা। জমীর আলীর অলসতার কারণে সংসারে অভাব অনটন লেগেই আছে। তার স্ত্রী আছিয়া ভিক্ষা করা মোটেও পছন্দ করে না। তার ছোট মেয়ে পয়সা যেদিন জন্মালো তারপরেই আছিয়া রাগ করে বাড়ী ছেড়ে চলে গেল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেলো না।

জমীর আলী সুসাং দূর্গাপুরে আছিয়ার বোনের বাড়িতে তাকে খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে আছিয়া আরো দুটি মেয়ের সাথে বডার পার হয়ে ভারতে চলে গেছে। জমীর আলীও রাতের অন্ধকারে বডার পার হয় স্ত্রীকে খোঁজার জন্য। বডার পার হতেই সে ধরা পরে, দুই বছরের জেল হয়ে যায়। জেলে থাকার সময় মিথ্যে গুজব রটানো চেষ্টা করেছে এমন অভিযোগ করে তার শাস্তি আর সাত বছর বাড়িয়ে দেয়া হয়।

পনেরো বছর পরে আসমানীরা তিন বোন এখন কাজ করে স্বাধীন বাংলা সারকাসে। সারকাসের মালিক হারুন সরকার খুবই ভালো লোক, কিন্তু অল্পতেই দুঃচিন্তা করেন। তার ম্যানেজার তৈয়ব আলী, সব দিকে তার তিক্ষণ নজর। দু’জনেই আসমানীদের খুব ভালোবাসে। ওরা তিন বোন সারকাসের সেরা আকর্ষণ। দড়ির উপরে হেঁটে খেলা দেখায় ওরা, খুবই বিপদজনক খেলা।

একদিন বসির মোল্লা নামের একজন ধনী মাছ ব্যবসায়ী লম্পট টাইপের মাঝ বয়েসী লোক এলো সারকাস দেখতে। অল্পবয়সী মেয়েদের প্রতি তার বিশেষ আকর্ষণ আছে। তিন বোনের খেলা দেখে সে সাথে সাথেই পয়সাকে পছন্দ করে ফেলে, তাই সে পয়সাকে একটা সোনার মেডেল দিবে বলে ঘোষণা করে। সারকাস খেলা শেষ হলে পরে বসির মোল্লা ম্যানেজার তৈয়কে তার লঞ্চে ডেকে নিয়ে সারকাস কিনে নেয়ার প্রস্তাব দেয়। সারকাসের মালিকানার সাথে সাথে মেয়ে তিনটির মালিকানাও তিনি পেয়ে যাবেন এই তার মতলব।

এদিকে সারকাসের মালিক অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পরেন, তাকে হাসপাতালে ভর্তী করা হয়। একদিন পরেই তিনি জোড় করে হাসপাতাল থেকে চলে আসেন। রাতেই তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিন বোনের নামে সারকাসের মালিকানা লেখে দিয়ে যান। এই মেয়ে তিনটিকে তিনি একে বারে ছোট থেকে লালন পালন করে বড় করেছেন, খেলা শিখিয়েছেন। সমস্ত আপদ বিপদ থেকে আগলে রেখেছেন। তার মৃত্যুর পরে যেনো সারকাস আর তিন বোনের কোন সমস্যা না হয় তাই তিনি এই কাজ করে গেছেন। সমস্ত কাগজ দিয়ে গেছে বিশ্বস্ত ম্যানেজার তৈয়বের কাছে।

এদিকে বিকেলে সারকাসের মালিক মারা গেলেও রাতের শোয়ের সমস্ত টিকেট যেহেতু বিক্রি হয়ে গেছে তাই শো চালিয়ে যেতেই হবে। পিতার মত এক জনকে হারিয়ে তিন বোনের মানুষীক অবস্থা খুব খারাপ, তবুও কাঁদতে কাঁদতে তারা উঠে আসে দড়ির উপরে খেলা দেখাতে। যখন তারা খেলা দেখাচ্ছে তখন নিচে দর্শকের সারিতে তাদের বাবা জমীর আলী বসে আছেন চোখ বন্ধ করে, আর আল্লাহর কাছে দোয়া করছেন যাতে তার তিন মেয়ের কোন সমস্যা না হয়।
----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×