somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো বিড়াল – খসরু চৌধুরীর (কাহিনী সংক্ষেপ)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগে পড়া কালো বিড়াল কিছুটা ভৌতিক আবার কিছুটা রহস্য মেশানো সাতটি গল্পের অনুবাদ সংকলন। খসরু চৌধুরীর অনুবাদকৃত বেশ পুরনো এই বইটি অনেকদিন যাবত আমার সংগ্রহে থাকার পরেও পড়া হয়ে ওঠেনি অনেক দিন। আর যখন পড়া শেষ করলা তখন বেশ কিছুটা হতাশ হলাম। গল্পগুলি মনে হয়েছে খুবই সাধারণ ও ম্রিয়মাণ।

প্রথম গল্পটি একজন মানুষ ও তার প্রিয় কালো বিড়ালটিকে নিয়ে। বিচিত্র কোন কারণে লোকটি ধীরে ধীরে তার প্রিয় বিড়ালটিকে আর সহ্য করতে পারে না, এবং এক সময় বিড়ালটিকে নিজ হাতে মেরে ফেলে। কিন্তু তার পর থেকেই কালো বিড়ালের ছায়া তাকে আর শান্তিতে থাকতে দেয় না।

দ্বিতীয় গল্পটির নাম “দ্য ক্যানটারভাইল গোস্ট”। এই গল্পটি বেশ লেগেছে আমার। একটি অসহায় ভূতের করুন কাহিনী, বেচারা অনেক চেষ্টা করেও একটি পরিবারের কোন সদস্যকেই ভয় দেখাতে পারে না। বরং পরিবারের সকল সদস্যের নিদারুণ উপহাস আর টিটকারির জ্বালায় তাকে লুকিয়ে থাকতে হয় সবার কাছ থেকে।

“নিরাপত্তা” ৩য় গল্পটির নাম। ভালো লাগেনি মোটেও। একজন লোকের ঘরের সমস্ত আসবাবপত্রই নিজে থেকে হেঁটে হেঁটে চলে যায় কোথায় যেন, মালিকের চোখের সামনে দিয়েই। পুলিশ কিছুতেই খুঁজে পায়না আসবাব গুলি। অনেক দিন পরে সেই লোকই আর আসবাবগুলি দেখতে পায় একটি আসবাব বিক্রেতার দোকানে। পুলিশের কাছে বিষয়টা জানানোর পর পুলিশ গিয়ে আর সেই আসবাব বা দোকানি কাউকেই খুঁজে পায় না। এবার লোকটি ভয় পেতে থাকে আবার সেই দোকানি তার বাসার সকল আসবাব তার সামনে দিয়েই হাঁটিয়ে নিয়ে যাবে।

৪র্থ গল্পের নাম “ইশকাপনের বিবি”। অদ্ভুত তিনটি কার্ড যা পরপর খেললে জুয়াতে জিতা যাবে নিশ্চিত। কিন্তু এই কার্ডের কথা যে জানবে সে শুধু তার জীবনে পরপর তিনদিন তিনবার এই কার্ডগুলি খেলতে পারবে। এবং তিনদিন খেলা হয়ে গেলে বাকি জীবনে আর কখনোই জুয়া খেলতে পারবেনা।

৫ম হচ্ছে “প্রেমের ভূত”। বই পাগল একজন লোকের উপরে প্রেমের ভূত সওয়ার হয়ে তাকে দিয়ে কিকি করিয়ে নিতে পারে তাই বর্ণনা করা হয়েছে এই গল্পে। ভালো লাগবে আশা করি।

আর দুটি গল্প “আছে কচ্ছপ” ও “সাহস” নামে। তেমন উল্লেখ করার মতো মনে হয়নি আমার কাছে।
তবুও প্রায় প্রতিটি বইয়েই কিছু কিছু উক্তি বা কথা থাকে যা ভালো লাগে, তেমন কিছু উক্তি বইটি থেকে, আমার পছন্দের যা প্রাশিত হবে আগামী পোস্টে…..
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×