somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!

০৯ ই জুন, ২০২১ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহরকে কেনো ঢাকা ডাকা হয় তা কি আমরা জানি!!
রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে জঙ্গলেঢাকা দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পেয়ে ঢাকেশ্বরী নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই ঢাকা শহরের নাম।

আবার অন্যেরা বলেন মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন; তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে “ঢাক” বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায়।

তবে শাক দিয়ে মাছ ঢাকা দেয়ার মতো মিষ্টি কথা দিয়ে ঢাকার সুনাম ঢাকা পরেছে দুর্নীতির নিচে। এমনিতেই ঢাকা শহর ঢাকা আছে বিষাক্ত বায়ুতে। সামান্য বৃষ্টি হলে ঢাকার সব মেনহোল ঢাকা পরে জলের তলে আর ঢাকা শহর ঢাকা পরে ময়লা জলে।

ঢাকাকে ডাকা হয় মসজিদের শহর বলে। কাকডাকা ভোরে মসজিদ থেকে মুয়াজ্জিনেরা আজান দিয়ে ডাকতে থাকে ঢাকাবাসীদের নামাজের জন্য। মুয়াজ্জিনেরা যতই ডাকুক না কেনো, আমার মতো আলসে লোকেরা সেই ডাকে সারা না দিয়ে সেই সময় বরং শরীর ঢাকা দেয় কাথার নিচে।

ঠিক তখনই ঢাকা শহরের একমাত্র পাখি কাক ডাকলেই, কাকডাকা ভোরে সিটি কর্পরেশনের পরিচ্ছন্ন কর্মীরা হলুদ জামায় নিজেদের ঢেকে ঢাকার পথে নামে ময়লা ঢাকা ঢাকাকে পরিষ্কার করতে। এই ময়লা ফেলি আমরাই, পথ চলতে এই মলার সামনে এসে র্দূগন্ধে রুমালে নাক ঢাকা দেই আমরাই। র্দূগন্ধে নাক ঢাকার আগে ঢাকা বাসীর উচিত লজ্জায় মুখ ঢাকা দেয়া। এখন যখন করনার কবল থেকে বাঁচতে সারা বিশ্ব মাস্কের নিচে নাম মুখ ঢাকা দিচ্ছে, তখন ঢাকা বাসী নাক মুখ ঢাকা দিতে যত অনিহা।

বি.দ্র. : এটি একটি আবলতাবল লেখা, নেই কাজ তো খৈ ভাজ টাইপ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ রাত ৩:১৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×